বলিউডজুড়ে অভিনেত্রীদের মা হওয়ার সুখবর যেন বেড়েই চলেছে। এবার মা হতে চলেছেন হিন্দি সিনেমা ও টেলিভিশনের জনপ্রিয় মুখ কারিশমা তান্না।

সপ্তাহের শুরুতেই স্বামী বরুণ বঙ্গেরা-র সঙ্গে একগুচ্ছ ছবি শেয়ার করে ‘দুই থেকে তিন’ হওয়ার খবর জানান এই অভিনেত্রী। ছবিতে দেখা যায়, ছোট্ট জুতা আর ‘মম-ড্যাড’ লেখা টুপি পরে ক্যামেরাবন্দি হয়েছেন হবু বাবা-মা।
পোস্টে কারিশমা লিখেছেন, ‘মিরাকল ঘটতে চলেছে… আমাদের জীবনের সেরা উপহারটা পাব আগস্টে।’ অর্থাৎ, আগস্টেই জন্ম নিতে চলেছে তাদের প্রথম সন্তান।
সুখবর প্রকাশ্যে আসতেই শুভেচ্ছা ও ভালোবাসায় ভেসে যাচ্ছেন এই দম্পতি।
বলিউড ও টেলিভিশন দুনিয়ার একাধিক তারকা তাদের অভিনন্দন জানিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন খুশি কাপুর, দিয়া মির্জা, জ্যাসমিন ভাসিন, তাহিরা কাশ্যপ ও সোনাল চৌহান-সহ আরও অনেকে।
আরও পড়ুনঃ
ক্যারিয়ারের শুরুতে হিন্দি টেলিভিশনের মাধ্যমে হলেও ধীরে ধীরে নিজের কাজের পরিসর বাড়িয়েছেন কারিশমা। সিনেমা ও ওয়েব সিরিজেও পেয়েছেন সাফল্য। বিশেষ করে স্কুপ-এ জাগৃতি পাঠকের চরিত্রে অভিনয় করে দর্শক মহলে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন তিনি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


