Advertisement
জুমবাংলা ডেস্ক : মিউনিখ নিরাপত্তা সম্মেলন (এমএসসি) ২০২৪-এ যোগ দিতে তিন দিনের সরকারি সফরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বৃহস্পতিবার জার্মানি পৌঁছেছেন। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট (বিজি-২০৭) স্থানীয় সময় বিকেল ৪টা ৩৪ মিনিটে জার্মানির মিউনিখের মুনচেন ফ্রাৎস জোসেফ স্ট্রস বিমানবন্দরে অবতরণ করে।

জার্মানিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ মোশাররফ হোসেন ভূঁইয়া বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এর আগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জার্মানির উদ্দেশে ছেড়ে যায় ফ্লাইটটি। টানা চতুর্থবারের মতো প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণের পর এটা শেখ হাসিনার প্রথম বিদেশ সফর।

১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি মিউনিখে অবস্থান করবেন শেখ হাসিনা। নিরাপত্তা সম্মেলনের ফাঁকে তিনি জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎজ, নেদারল্যান্ডসের প্রধানমন্ত্রী মার্ক রুট ও ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডারিকসনের সঙ্গে বৈঠক করবেন।

মিউনিখে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বাংলাদেশের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

নিরাপত্তা সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বৈঠক হওয়ার কথা রয়েছে। গতকাল বুধবার পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।

১৮ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী ঢাকার উদ্দেশে জার্মানি ত্যাগ করবেন। ১৯ ফেব্রুয়ারি বেলা ১১টায় তাঁর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছার কথা রয়েছে।

জেলেনস্কির সঙ্গে শেখ হাসিনার বৈঠক যেভাবে দেখছে রাশিয়া

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.