Close Menu
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Facebook X (Twitter) Instagram
Bangla news
  • Home
  • Bangladesh
  • Business
  • International
  • Entertainment
  • Sports
  • বাংলা
Bangla news
Home মিডিয়ায় আ.লীগের প্রভাব সম্পর্কে সতর্ক করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম
জাতীয় ডেস্ক
জাতীয় স্লাইডার

মিডিয়ায় আ.লীগের প্রভাব সম্পর্কে সতর্ক করলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম

জাতীয় ডেস্কArif ArifArmanNovember 6, 20251 Min Read
Advertisement

 আওয়ামী লীগের প্রভাবতথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম বলেছেন, দেশের মিডিয়াতে এখনও আওয়ামী লীগের প্রভাব বিস্তারকারী কর্মীরা দেশের অস্থিতিশীলতা সৃষ্টি করছে। তিনি উল্লেখ করেন, গণমাধ্যমের দ্বিতীয় ও তৃতীয় স্তরের অধিকাংশ কর্মী আ.লীগের অনুসারী এবং তারা বিভিন্নভাবে দেশের স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলছে।

বুধবার (৫ নভেম্বর) ঢাকায় জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটে ‘জুলাই যোদ্ধাদের জন্য অনুসন্ধানী সাংবাদিকতা প্রশিক্ষণ’-এর সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। মাহফুজ আলম জুলাই যোদ্ধাদের মিডিয়া ইকোসিস্টেমে যুক্ত হওয়ার আহ্বান জানান এবং বলেন,

“দেশের স্বার্থে তারা মিডিয়ায় আসার মাধ্যমে ইতিবাচক পরিবর্তন আনতে পারে। আপনারা চেতনা ও প্রেরণায় ‘জুলাই যোদ্ধা’, তবে কর্মক্ষেত্রে আপনার সৃজনশীল কাজই বড় হয়ে উঠুক; নিজের পরিচয় নয়। পেশাগত দায়িত্বে সত্য, দেশের স্বার্থ এবং সার্বভৌমত্ব রক্ষায় কাজ করুন।”

তিনি আরও জানান, ডিসেম্বরের মধ্যে কমপক্ষে ৩০০ জন জুলাই যোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যকে সাংবাদিকতা ও চলচ্চিত্র বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে, এবং পরবর্তী নির্বাচিত সরকারও নৈতিক দায়িত্ব থেকে এই প্রশিক্ষণের ধারাবাহিকতা বজায় রাখবে।

সমাপন ও সনদ বিতরণ অনুষ্ঠানে জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউটের মহাপরিচালক নূর মো. মাহবুবুল হক সভাপতিত্ব করেন।

উপস্থিত ছিলেন উপপরিচালক মোহাম্মদ আবু সাদেক, উপপরিচালক সুমনা পারভীন ও অন্যান্য কর্মকর্তা। প্রশিক্ষণার্থীরা অনুষ্ঠানে তাদের অনুভূতি প্রকাশ করেন এবং প্রশিক্ষণ আয়োজনের উদ্যোগের জন্য কৃতজ্ঞতা জানান।

ড. রেজা কিবরিয়া বিএনপিতে যোগ, হবিগঞ্জ-১ আসনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের ইচ্ছা প্রকাশ

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
‘ও ‘জাতীয় ‘সতর্ক’ আ.লীগের আলম উপদেষ্টা করলেন তথ্য প্রভাব মাহফুজ মিডিয়ায় সম্পর্কে সম্প্রচার স্লাইডার
Related Posts
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

December 14, 2025
গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

December 14, 2025
আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

December 14, 2025
Latest News
ডিএমপি

হাদির ওপর হামলাকারীর সীমান্ত পার হওয়ার তথ্য নেই: ডিএমপি

গৃহকর্মী আয়েশা

এবার প্রকাশ্যে এলো সেই গৃহকর্মীর ভয়ংকর অতীত

আসিফ মাহমুদ

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

প্রধান বিচারপতি বিদায়ী

প্রধান বিচারপতি বিদায়ী অভিভাষণ দেবেন বিকালে

উপদেষ্টা রিজওয়ানা

হাদির হামলাকারীদের ধরতে সর্বোচ্চ চেষ্টা চলছে: উপদেষ্টা রিজওয়ানা

এ রকম ঘটনা আরও ঘটতে পারে

আশঙ্কা করছি, হাদির মতো এ রকম ঘটনা আরও ঘটতে পারে: মির্জা ফখরুল

প্রাণ হারিয়েছেন ছয় বাংলাদেশি শান্তিরক্ষী

সুদানে ছয় বাংলাদেশি শান্তিরক্ষী নিহতের ঘটনায় জাতিসংঘের নিন্দা

হাদিকে হত্যাচেষ্টা

দেশকে মেধাহীন করতে হাদিকে হত্যাচেষ্টা, হিট লিস্টে অনেকেই: আসিফ মাহমুদ

আর যেন একটি গুলিও না চলে

আর যেন গুলি না চলে সে ব্যবস্থা করতে হবে: রুমিন ফারহানা

প্রবাসী নিবন্ধন

ভোট দিতে প্রবাসী নিবন্ধন ৩ লাখ ৬৯ হাজার

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Banglanews
© 2025 ZoomBangla News - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.