
জানা গেছে, উক্ত ম্যাচে ১০ উইকেটে হারে তাদের দল মুম্বাই। তখনই শ্রেয়াশ ও শিবম না খেলার না খতিয়ে দেখতে গিয়ে ভিন্ন তথ্য পান মুম্বাই দলের কর্মকর্তারা। তারা জানতে পারেন, তাদেরকে ভুল তথ্য দেওয়া হয়েছে।
এ ব্যাপারে মুম্বাইয়ের একজন কর্মকর্তা অভিযোগ করে বলেন, ‘তারা আমাদের বলে, তাদেরকে বিসিসিআই থেকে বিশ্রাম নিতে বলা হয়েছে। আমরা নির্বাচকদের সাথে যোগাযোগ করলে বলেছেন, এমন কোনো নির্দেশনা দেয়া হয়নি। তাহলে ওদের কে বিশ্রাম দিলো? ভারতীয় দলের ফিজিও নাকি ট্রেইনার? নাকি তারা নিজেরাই নিজেদের বিশ্রাম দিয়েছে বোর্ডের দোহায় দিয়ে? কেউই এটা মেনে নিচ্ছে না। পরবর্তী সভায় এই বিষয়টা তোলা হবে। আমরা শিগগিরই ব্যবস্থা নেব।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



