জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুর ৭ নম্বর সড়কের আরামবাগের ঝিলপাড়ের বিশাল বস্তিতে সম্প্রতি আগুন লাগে। আগুনে পুড়ে যায় কয়েকশ’ বাড়ি। মিরপুরের বস্তিতে আগুন লাগার পর ঘটনা স্থল পরিদর্শন করেন ঢাকার উত্তর সিটি করর্পোরেশনের মেয়র আতিকুল ইসলাম। পরিদর্শন করে মেয়র ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন তিনি পাশাপাশি তাদের সার্বিক সহযোগিতার আশ্বাসও দেন। সিটি মেয়রের আশ্বাসের প্রেক্ষিতে উত্তর সিটি কর্পোরেশনের বাস্তবায়নাধীন আরবান প্রাইমারি হেলথ কেয়ার সার্ভিস ডেলিভারী প্রকল্পের ২য় পর্যায়ে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা আহছানিয়া মিশন ডিএনসিসি পার্টনারশিপ এলাকা-৩ থেকে দুটি ফ্রি মেডিকেল ক্যাম্প চালু করেছে।

ঢাকা আহছানিয়া মিশনের পরিচালক ইকবাল মাসুদ বলেন, ঢাকার উত্তর সিটি করর্পোরেশনের সহযোগিতায় বিনামুল্যে স্বাস্থ্যসেবা ক্ষতিগ্রস্ত মানুষের দোরগোড়ায় পৌঁছে দেয়া হচ্ছে। তাৎক্ষণিকভাবে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোয় এই সেবা ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট ও দুর্ভোগ লাঘবে সহায়তা করছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



