Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মির্জা ফখরুলের হাতে ছাত্রদলের প্রার্থী তালিকা
জাতীয় রাজনীতি

মির্জা ফখরুলের হাতে ছাত্রদলের প্রার্থী তালিকা

By Saleh MohammadAugust 28, 20192 Mins Read

জুমবাংলা ডেস্ক : ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী তালিকা মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে তুলে দিয়েছেন সার্চ কমিটির নেতৃবৃন্দরা।

মির্জা ফখরুলের হাতে ছাত্রদলের প্রার্থী তালিকা

Advertisement
বিএনপির নেতাদের কারান্তরীণ করার মহৌৎসব চলছে: ফখরুল
বুধবার (২৮ আগস্ট) দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে দলের মহাসচিবের হাতে তালিকা তুলে দেন তারা। বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান বাংলাদেশ জার্নালকে এ তথ্য নিশ্চিত করেছেন।

মঙ্গলবার (২৭ আগস্ট) সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বৈধ প্রার্থী তালিকা ঘোষণা করে বাছাই কমিটি। বৈধ প্রার্থীতার মধ্যে সভাপতি পদে রয়েছেন ১৫ জন এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন ৩০ জন। কাউন্সিলের জন্য গঠিত যাচাই বাছাই কমিটির আহ্বায়ক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন এ ঘোষণা দেন।

গত বৃহস্পতিবার থেকে শুরু করে সোমবার পর্যন্ত যাচাই-বাছাই শেষে এ তালিকা প্রকাশ করা হয়। তবে আজ বাতিল হওয়া প্রার্থীরা আপিল করতে পারবেন। কাল বৃহস্পতিবার ও শুক্রবার আপিল শুনানি শেষে ২ সেপ্টেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

আগামী ১৪ সেপ্টেম্বর ছাত্রদলের ষষ্ঠ কাউন্সিল। এদিন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত দুই পদের নেতা নির্বাচনের ভোটগ্রহণ হবে।

কাউন্সিলের জন্য শীর্ষ দুই পদের জন্য ১০৮ জন প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেন। এর মধ্যে সভাপতি পদে ৪২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৬৬ জন মনোনয়ন ফরম জমা দেন।

তফসিল অনুযায়ী আগামী ১২ সেপ্টেম্বর মধ্যরাত পর্যন্ত প্রার্থীরা ভোটের জন্য প্রচার চালাতে পারবেন।

নির্বাচন পরিচালনার জন্য ছাত্রদলের সাবেক নেতা খায়রুল কবির খোকনের নেতৃত্বে সাত সদস্যের নির্বাচন পরিচালনা কমিটি, ফজলুল হক মিলনের নেতৃত্বে পাঁচ সদস্যের বাছাই কমিটি এবং শামসুজ্জামান দুদুর নেতৃত্বে তিন সদস্যের আপিল কমিটি গঠন করেছে বিএনপি।

ঘোষিত সভাপতি প্রার্থীদের মধ্যে রয়েছেন, কাজী রওনকুল ইসলাম শ্রাবণ, মামুন খান, আশরাফুল আলম ফকির, ফজলুর রহমান খোকন, আবদুল মাজেদ, মাহমুদুল হাসান বাপ্পি, হাফিজুর রহমান, রিয়াদ মো. তানভীর রেজা রুবেল, এরশাদ খান, সুরুজ মন্ডল, শামীম হোসেন, সুলাইমান হোসেন, এসএম সাজিদ হাসান বাবু, এবিএম মাহমুদ আলম সরদার।

সাধারণ সম্পাদক প্রার্থী জুয়েল হাওলাদার (সাইফ মাহমুদ জুয়েল), মো. জাকিরুল ইসলাম জাকির, মোহাম্মদ কারীমুল হাই নাঈম, মাজেদুল ইসলাম, মো. আলাউদ্দিন খান, ডালিয়া রহমান, মো. মিজানুর রহমান সজীব, নাজমুল হক হাবিব, ওমর ফারুক শাকিল চৌধুরী, মো. আমিনুর রহমান আমিন, শেখ আবু তাহের, শাহনেওয়াজ, মো. মহিনউদ্দীন রাজু, মুন্সি আনিসুর রহমান, ইকবাল হাসান শ্যামল, মো. হাসান (তানজিল হাসান), মিজানুর রহমান শরীফ, রাশেদ ইকবাল খান, আরিফুল হক, রিয়াদমোহাম্মদ ইকবাল হোসাইন, মো. আজিজুল হক সোহেল, শেখ মো. মশিউর রহমান রনি, আবদুল মোমেন মিয়া, মো. রাকিবুল ইসলাম রাকিব, মোস্তাফিজুর রহমান, মো. আবুল বাশার, মো. আসাদুজ্জামান রিংকু, সোহেল রানা, কাজী মাজাহারুল ইসলাম, এএএম ইয়াহইয়া।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saleh Mohammad
  • Facebook
  • X (Twitter)
Related Posts
BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

June 22, 2026
ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

June 22, 2026
তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

June 22, 2026

Latest News

BGB

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৫ জেলায় বিজিবি মোতায়েন

ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

ছয় জেলায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেসি ক্ষমতা

তথ্যমন্ত্রী

দেশে নিবন্ধিত গণমাধ্যম ১,৯৬৯টি : তথ্যমন্ত্রী

হাইকোর্টে রিট

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধে হাইকোর্টে রিট

DC

বদলি আদেশের পরদিনই ৭০০ বছরের প্রথা ভাঙলেন ডিসি সারওয়ার

প্রধানমন্ত্রী

চীনে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী

আওয়ামী লীগ নামে কোনো সংগঠন নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

NCP

সারা দেশে নতুন কর্মসূচি এনসিপির, নেতাকর্মীদের জরুরি নির্দেশ

জামায়াত আমির

সংসদের সবাইকে ১০ কেজি করে আম উপহার দিলেন জামায়াত আমির

Bus

হাফ ভাড়ায় চড়া শিক্ষার্থীরা ডাক্তার-ইঞ্জিনিয়ার হন, প্রতিদানে শ্রমিকদের কী দিল?

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa