
কার্গো বিমানে আমদানি করা পেঁয়াজের প্রথম চালান আজ দেশে আসার কথা রয়েছে। এ চালানটি আসবে মিসর থেকে। এদিকে মিসরের পেঁয়াজ সম্পর্কে খোঁজ খবর নিতে গিয়ে জানা গেল মজার তথ্য। সাধারণত পেঁয়াজ গাছের গোড়ায় পেঁয়াজ হয়, যা মাটির নিচে থাকে। বাংলাদেশ, ভারতসহ দুনিয়াজুড়ে এই পেঁয়াজ উৎপাদন হয়। তবে মিসরে ভিন্ন এক ধরনের পেঁয়াজ রয়েছে যা গাছে ধরে! অর্থাৎ, এই পেঁয়াজ গাছের গোড়ায় না হয়ে আগায় ধরে।
এই ধরনের পেঁয়াজকে ‘ট্রি অনিয়ন’, ‘ইজিপশিয়ান ট্রি অনিয়ন’, ‘টপ অনিয়ন’, ‘উইন্টার অনিয়ন’ ইত্যাদি নামে ডাকা হয়। বৈজ্ঞানিক নাম ‘আলিয়ুম প্রলিফারাম’। সাধারণ পেঁয়াজের মতোই গাছ হয় ‘টপ অনিয়ন’ এর। গাছের প্রতিটি পাতার ওপরে ফুল হয় সাধারণ পেঁয়াজের মতো। পরে সেই ফুলটি ধীরে ধীরে পেঁয়াজে পরিণত হয়। গাছটির গোড়া দেখতে সাধারণ পেঁয়াজের মতো হলেও এটি আকারে ছোট হয়ে থাকে, তাই গোড়ার অংশকে পেঁয়াজ হিসেবে ব্যবহার করা যায় না।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



