
দেশটির গোয়েন্দাদের দেওয়া প্রতিবেদন অনুযায়ী, ভারতের মিজোরাম, মনিপুর ও নাগাল্যান্ড রাজ্যে বর্তমানে মিয়ানমারের প্রায় ১৬ হাজার মানুষ আশ্রয় নিয়ে আছে। পরিস্থিতির উন্নতি না হলে আগামী কয়েক মাসে এ সংখ্যা আরও বাড়বে। নিরাপত্তা ও খাদ্য সংকটও দেখা দিতে পারে বলে মনে করছেন তারা।
মিয়ানমার থেকে পালিয়ে আসা সবচেয়ে বেশি মানুষ আশ্রয় নিয়েছে মিজোরামে। সেখানে সীমান্তবর্তী তিয়াউ নদী পেরিয়ে গভীর জঙ্গলে আশ্রয় নেওয়া শরণার্থীদের মধ্যে ঢুকে পড়া গণতন্ত্রপন্থি যোদ্ধাদের ওপর কড়া নজর রাখছে কর্তৃপক্ষ।
রাজ্যের পুলিশ কর্মকর্তা জানান, মে মাসের শুরুতে মিয়ানমারের অন্তত ৫০ জন মানুষ মিজোরামে একটি প্রশিক্ষণ শিবির গড়ে তুলেছিল।ভারতীয় আধা সামরিক বাহিনীর তল্লাশির পর শিবিরটি ভেঙে দেওয়া হয়। এরপর সেই শিবিরের সব তরুণ মিয়ানমারে ফিরে যায়।
প্রসঙ্গত, মিয়ানমারে গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে আন্দোলন-বিক্ষোভ চলছে। এ আন্দোলন দমন করতে গিয়ে অন্তত ৮৫০ জনকে হত্যা করেছে নিরাপত্তা বাহিনী।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



