
শুক্রবার বিকালে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে তিনি এ কথা বলেন।
খালিদ মাহমুদ বলেন, গুজব, সন্ত্রাস আর মিথ্যাচার করে ফখরুলরা দেশের জনগণকে আর বিভ্রান্ত করতে পারবে না। মিথ্যাচার ও দুর্নীতির রাজনীতির পরিণতি জিয়া পরিবার ভোগ করছে। দুর্নীতির মামলায় খালেদা জিয়া কারাগারে। তার এক ছেলে পলাতক, আরেক ছেলে পলাতক অবস্থায় মারা গেছে।
প্রতিমন্ত্রী বলেন, আওয়ামী লীগ জনগণের দল। সৃষ্টির পর থেকে আওয়ামী লীগ জনগণের ভাগ্য উন্নয়নে কাজ করে যাচ্ছে। শত প্রতিকূলতার মধ্যেও আওয়ামী লীগ দেশের মানুষকে ছেড়ে যায়নি। এ জন্যই ন্যায় ও সততার নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছেন।
জেলা আওয়ামী লীগের সভাপতি দবিরুল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য রমেশ চন্দ্র সেন, যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, জাকিয়া তাবাসসুম জুই এমপি, সাবেক এমপি সেলিনা জাহান লিটা প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



