Advertisement
জুমবাংলা ডেস্ক: আগামী ১৭ মার্চ মুজিববর্ষ উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরে আসার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে জাতীয় পার্টি।

আজ এক বিবৃতিতে পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, ‘ভারতের জনগণ ও সরকারের প্রতিনিধিত্বকারী বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সকল সফরসঙ্গীকে আমরা বাংলাদেশে স্বাগতম জানাচ্ছি। মুজিববর্ষ উপলক্ষে তাঁর আগমনে আমরা আনন্দিত।’

তিনি বলেন, ‘নরেন্দ্র মোদির এই সফর বাংলাদেশ-ভারত দ্বি-পাক্ষিক সম্পর্ক আরও সুমধুর ও বেগবান করতে বলিষ্ঠ ভুমিকা রাখবে। এর মাধ্যমে দু’দেশের মধ্যকার অনিষ্পত্তিকৃত বিষয়গুলিও তড়িৎ সমাধান সম্ভব হবে বলে আমরা বিশ্বাস করি।’

জি এম কাদের বলেন, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব কোনও দলের একক সম্পদ নয়। তিনি দলমত নির্বিশেষে সকল বাঙালি জাতির সম্পদ। স্বাধীকার আদায়ের আন্দোলন থেকে পরবর্তীতে স্বাধীনতা সংগ্রামে সমগ্র বাঙালি জাতি সকল ভেদাভেদ ভুলে বঙ্গবন্ধুর প্রতি অবিচল আস্থা রেখে তাঁর প্রতিটি নির্দেশ-আদেশ বিনা দ্বিধায় প্রতিপালন করে গেছে। তার নেতৃত্বের কারণে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অভ্যুদ্বয় হয়েছে। ’

তিনি আরও বলেন, ‘এ অর্জনে আমাদের প্রতিবেশী দেশ ভারতের জনগণ ও সরকার সর্বাত্মক সহযোগিতা প্রদান করেছে। বিপদে পাশে দাঁড়িয়েছে। এক কোটি শরণার্থীকে আশ্রয় দিয়েছে, নিরাপত্তা দিয়েছে, আহার-বাসস্থানের ব্যবস্থা করেছে। বাংলাদেশের বীর মুক্তিযোদ্ধাদের সামরিক প্রশিক্ষণ ও সামরিক সরঞ্জামাদী দিয়ে সহায়তা করেছে। আজ আমাদের মহান নেতার জন্মবার্ষিকীতে আমাদের দেশ ও জাতির ভারতীয় জনগণ ও সরকারের প্রতি কৃতজ্ঞা ও ধন্যবাদ জানানো অবশ্য পালনীয় কর্তব্য।’

 

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.