Advertisement
জুমবাংলা ডেস্ক: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ উদযাপনের ‘কাউন্টডাউন’ (ক্ষণগণনা) শুক্রবার বর্ণাঢ্য এক উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হয়েছে। খবর ইউএনবি’র।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় প্যারেড স্কয়ারে ‘লোগো’ উন্মোচন করে দেশব্যাপী ক্ষণগণনার আনুষ্ঠানিক উদ্বোধন করেন। বাংলাদেশের স্বাধীনতার পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি বঙ্গবন্ধু স্বদেশে প্রত্যাবর্তন করে ওই স্থানেই বিমান থেকে অবতরণ করেছিলেন।

২০২০ সালের ১৭ মার্চ থেকে ২০২১ সালের ২৬ মার্চ পর্যন্ত ‘মুজিব বর্ষ’ উদযাপন করা হবে।

বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদযাপনের মাধ্যমে সরকার জনগণ, বিশেষত নতুন প্রজন্মের সামনে বঙ্গবন্ধুর জীবন ও কর্মকে তুলে ধরার লক্ষ্য নিয়েছে।

উদ্বোধনের সাথে সাথে দেশের প্রতিটি জেলা, উপজেলা এবং সমস্ত জনসমাগম স্থলে একযোগে গণনা শুরু হয়েছে।

ক্ষণগণনার ঘড়ি বিভিন্ন সিটি করপোরেশন, জেলা শহর, বিভাগীয় শহর এবং উপজেলায় বসানো হয়েছে।

১২টি সিটি করপোরেশনের ২৮টি স্থানে এবং বিভাগীয় শহর, ৫৩ জেলা, দুই উপজেলা ও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ ঢাকা শহরে ৮৩টি ক্ষণগণনার ঘড়ি বসানো হয়েছে।

বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন এবং সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় তাদের নিজস্ব উদ্যোগে ঘড়ি স্থাপন করছে।

১০ জানুয়ারি বঙ্গবন্ধুর ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে তেজগাঁও পুরাতন বিমানবন্দরে (বর্তমান নাম জাতীয় প্যারেড স্কয়ার) ৪টা ৩৫ মিনিটে সি-১৩০জে প্রতীকী বিমান অবতরণ করে।

বিমান অবতরণের পর ১৯৭২ সালের এই দিনে বাজানো সন্ধ্যা মুখোপাধ্যায়ের বিখ্যাত গান ‘বঙ্গবন্ধু তুমি ফিরে এলে’ বাজানো হয়।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.