
দুর্দান্ত ব্যাটিং করে দলকে খেলায় ফেরানোর পাশাপাশি ইডেন টেস্ট তৃতীয় দিনে নিয়ে যান মুশফিক। তার দায়িত্বশীল ব্যাটিংয়ের প্রশংসা করে ভারতীয় সংবাদ মাধ্যম জি নিউজ হেডলাইন করেছে ‘ধন্যবাদ মুশফিকুর, রবিবার, ছুটির দিনে ইডেনে খেলা দেখতে পারবেন ক্রিকেটপ্রেমীরা’।
ভারতীয় পেসারদের বল সামলাতে বেগ পেতে হয়েছে বাংলাদেশকে। একবার বাউন্সারে মোহাম্মদ মিথুনের হেলমেট ভেঙেছে, মাহমুদুল্লাহ গিয়েছেন রিটায়ার্ড হার্টে। এক মুশফিক ছাড়া সবাই খাবি খেয়েছেন উমেশ আর ইশান্তের সামনে। অপরাজিত ৫৯ করে বাংলাদেশের ইনিংসে হার এড়াবার আশা এখনো টিকিয়ে রেখেছেন মুশফিক।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



