
২১১ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে ছিল পূর্বাঞ্চল। দলীয় ১ রানের মাথায় ওপেনার পিনাক ঘোষ রান-আউট হলে পূর্বাঞ্চল খানিকটা চাপে পড়ে যায়। সেখান থেকে দলকে এগিয়ে নিয়ে যান মোহাম্মদ আশরাফুল এবং ইয়াসির আলী। তাদের জুটিতে ভর করে ম্যাচে ফিরে পূর্বাঞ্চল। উত্তরাঞ্চলের পেসার মোহাম্মদ সাইফউদ্দিন বাজে বোলিং করছিলেন। এমন সময় বিকল্প হিসেবে আক্রমণে আসেন মুশফিক। ৩ ওভার বোলিং করে তিনি দিয়েছেন ১৭ রান। খুব একটা খারাপ বলার সুযোগ কিন্তু নেই।
তবে প্রথম শ্রেণির ক্রিকেটে এটাই প্রথম নয়, এর আগেও বোলিং করতে দেখা গেছে মুশফিককে। গতকালের ওই ম্যাচের আগে প্রথম শ্রেণির ক্রিকেটে ১২ ওভার বোলিং করে ৩৪ রান দিয়ে ১ উইকেট নিয়েছেন মুশফিক। ২৩ রানে ১ উইকেট তার সেরা বোলিং ফিগার। লিস্ট এ ক্রিকেট কিংবা টি-টোয়েন্টি ক্রিকেটে কখনো বোলিং করার রেকর্ড নেই মুশফিকুর রহিমের। চলতি বিসিএলের ম্যাচের প্রথম ইনিংসে তিনি ব্যাট হাতে ১৪০ রানের দারুণ এক ইনিংসও উপহার দিয়েছেন। দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৮ রান।
দেখুন ভিডিও :

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



