Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মুশফিকের ফিফটিতে আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ
খেলাধুলা স্লাইডার

মুশফিকের ফিফটিতে আয়ারল্যান্ডকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিলো বাংলাদেশ

By Sibbir Osmanমে 9, 20232 Mins Read

স্পোর্টস ডেস্ক: মঙ্গলবার (৯ মে) চেমসফোর্ডের কাউন্ট্রি গ্রাউন্ডে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। তবে ইনিংসের প্রথম ওভারের চতুর্থ বলে রানের খাতা না খুলেই গোল্ডেন ডাক মারেন লিটন দাস। আইরিশ পেসার লিটলের করা ফুল-লেংথের ইনসুইংগিং ইয়র্কারে এলবিডব্লুর ফাঁদে পড়েন দেশসেরা এই ব্যাটার।

তিনে নেমে নাজমুল শান্ত অধিনায়ক তামিমকে ভালোই সঙ্গ দিচ্ছিলেন। তবে চতুর্থ ওভারে মার্ক এডেয়ারের বলে উইকেটের পিছনে ক্যাচ দিয়ে ফিরে যান ড্যাশিং এই ওপেনার। যদিও আম্পায়ার প্রথমে আউট দেননি, তবে রিভিউ নিয়ে ১৪ রানে ব্যাট করা তামিমকে হতাশ করেন আইরিশরা।

দুই ওপেনার বিদায় নিলেও শান্ত-সাকিবের ব্যাটে ভালোই এগোচ্ছিল টাইগাররা। এর মধ্যে প্রথম পাওয়ার প্লেতে দলের রান পঞ্চাশও ছাড়িয়ে গেছিল সফরকারীরা। কিন্তু বেশিক্ষণ থিতু হতে পারেননি সাকিব। গ্রাহাম হিউমের বল উড়িয়ে মারতে গিয়ে ক্লিন বোল্ড হয়ে যান তিনি। বিদায়ের আগে ২১ বলে ২০ রান করেছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।

Advertisement

এরপর আশা বাঁচিয়ে রেখে দলকে একা হাতে টেনে নিয়ে যাচ্ছিলেন শান্ত। দলের সংগ্রহ ১০০ ছাড়িয়ে যাওয়ার পর ফিফটির দিকেও এগিয়ে যাচ্ছিলেন তিনি। তবে আইরিশ মিডিয়াম পেসার কার্টিশ ক্যাম্ফারের বলে এডেয়ারের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন শান্ত। ফলে ৬৬ বলের ইনিংসে ৭ বাউন্ডারিতে ৪৪ রানে তার ইনিংস থেমে যায়।

এরপর তাওহিদ হৃদয় ও অভিজ্ঞ মুশফিকুর রহিমের ব্যাটে রানের আশায় ছিল টাইগাররা। তবে সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়েছেন ২২ বছর বয়সী হৃদয়। হিউমের বলে উইকেটকিপার লোরকান টাকারের হাতে ক্যাচ দিয়ে বিদায়ের আগে ৩১ বলে ২৭ রান করেন এই ব্যাটার।

হৃদয়ের বিদায়ের পর ষষ্ঠ উইকেটে মেহেদি হাসান মিরাজকে নিয়ে দলের হাল ধরেন মুশফিক। তারা দুজনে ৬৫ রানের জুটি গড়ে পাল্টা আক্রমণে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন। তবে দলের সংগ্রহ দুইশর কাছাকাছি থাকতেই ২৭ রান করে আউট হয়ে যান স্পিন অলরাউন্ডার মিরাজ।

মিরাজের বিদায়ের পর তাইজুলের সাথে মাঝারি এক জুটি গড়েন সাবেক অধিনায়ক মুশফিক। জন্মদিনে ৬১ বলে ওয়ানডে ক্যারিয়ারের ৪৪তম হাফসেঞ্চুরি ছুঁয়ে ফেলেন অভিজ্ঞ এই ব্যাটার। কিন্তু সেই ইনিংস বেশিদূর নিয়ে যেতে পারেননি তিনি। জস লিটলের বলে ৬১ রান করে বিদায় নেন তিনি।

শেষ দিকে তাইজুলের ১৪ ও শরিফুল ইসলামের ১৬ রানে ভর করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেট হারিয়ে ২৪৬ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ পায় টাইগাররা।

আজ মাঠে নামছে টাইগাররা, যেভাবে দেখা যাবে আয়ারল্যান্ডের বিপক্ষে পুরো ম্যাচ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

জুন 9, 2026
বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

জুন 9, 2026
বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

জুন 9, 2026
Latest News
সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

বিতর্কে নতুন মোড়

মানহানি মামলার মাঝেই সতর্কবার্তা দিলেন মিমি

অনার্স কোর্স

অনার্স কোর্সে বাতিল হচ্ছে বাংলা-দর্শনসহ ৬ বিষয়

তেলের দাম

আন্তর্জাতিক বাজারে কমেছে তেলের দাম

বরাদ্দ

নবম পে-স্কেলের বরাদ্দ নিয়ে বড় সুখবর

গ্রেপ্তার

নোয়াখালীতে নিষিদ্ধ ছাত্রলীগের আরও ১৮ নেতাকর্মী গ্রেপ্তার

ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

আবার চালু

আবার চালু হলো তেহরানের আন্তর্জাতিক বিমানবন্দর

সম্মাননা দেওয়া হবে

শিল্পকলা একাডেমির বিশেষ সম্মাননা পাচ্ছেন সৈয়দ আব্দুল হাদী

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa