Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মুস্তাফিজে ভরসা রাখল দিল্লি ক্যাপিটালস
ক্রিকেট (Cricket) খেলাধুলা

মুস্তাফিজে ভরসা রাখল দিল্লি ক্যাপিটালস

By Saiful IslamNovember 15, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগামী আসরেও টাইগার পেসার মুস্তাফিজুর রহমানের ওপর ভরসা রেখেছে দিল্লি ক্যাপিটালস। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে রেখে দেয়া ও ছেড়ে দেয়া ক্রিকেটারদের তালিকা প্রকাশের শেষ দিন ছিল মঙ্গলবার (১৫ নভেম্বর)। এদিন মুস্তাফিজ ছাড়াও আরও ১৮ ক্রিকেটারকে রিটেইন করেছে দিল্লি।
মুস্তাফিজ

Advertisement

নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে মঙ্গলবার বিষয়টি নিশ্চিত করেছে দিল্লি ফ্র্যাঞ্চাইজি।

গত ফেব্রুয়ারিতে নিলামে মুস্তাফিজকে ২ কোটি রুপির বিনিময়ে দলে ভেড়ায় দিল্লি ক্যাপিটালস। ২০২২ মৌসুমে দিল্লির হয়ে ৮ ম্যাচ খেলে ৭.৬৩ ইকোনমি রেটে তার শিকার ৮ উইকেট। সেরা বোলিং ফিগার, কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ১৮ রানের বিনিময়ে ৩ উইকেট।

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে বোলিংয়ে দারুণ ছন্দে ছিলেন মুস্তাফিজ। খুব বেশি উইকেটের দেখা না পেলেও বল হাতে তিনি ভুগিয়েছেন ব্যাটারদের। ৫.৬ ইকোনমিতে পাঁচ ম্যাচে আসরে তার শিকার ৩ উইকেট।

এমন পারফরম্যান্সের পর তার ওপর ভরসা রাখতেই পারে দিল্লি। আইপিএলে এর আগে মুস্তাফিজ খেলেছেন সানরাইজার্স হায়দরাবাদ, মুম্বাই ইন্ডিয়ান্স ও রাজস্থান রয়্যালসের হয়ে।

এদিকে মুস্তাফিজ ছাড়াও বিদেশি ক্রিকেটারদের মধ্যে দিল্লি রিটেইন করেছে অস্ট্রেলিয়ার ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, ওয়েস্ট ইন্ডিজের রভম্যান পাওয়েল এবং দক্ষিণ আফ্রিকার লুঙ্গি এনগিদি ও এনরিখ নরকিয়াকে। এ ছাড়া শার্দূল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মানদীপকে রিলিজ করে দিয়েছে তারা।

দিল্লি ক্যাপিটালস

রিটেইন: মুস্তাফিজুর রহমান, রিশাভ পন্ত, ডেভিড ওয়ার্নার, পৃথ্বী শ, রিপাল প্যাটেল, রভম্যান পাওয়েল, সরফরাজ খান, ইয়াস ধুল, মিচেল মার্শ, অক্ষর প্যাটেল, এনরিখ নরকিয়া, চেতন সাকারিয়া, কমলেশ নাগরকোটি, খলিল আহমেদ, লুঙ্গি এনগিদি, আমান খান, কুলদীপ যাদব, প্রবিন দুবে ও ভিকি ওস্তওয়াল।

রিলিজ: শার্দূল ঠাকুর, টিম সেইফার্ট, অশ্বিন হেব্বার, কেএস ভরত ও মানদীপ সিং।

কাতারে ফুটবলভক্তদের সেবা দিতে প্রস্তত ৮ হাজার বাংলাদেশি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

July 4, 2026
মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

July 4, 2026
Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

July 4, 2026

Latest News

মেসি

গোল্ডেন বুটের দৌড়ে এগিয়ে মেসি

মেসি

কেপ ভার্দের খেলোয়াড়দের সঙ্গে ছবি তুলে জার্সি উপহার দিলেন মেসি

Messi

কেপ ভার্দের ফুটবলারদের নিয়ে মেসির মজার মন্তব্য

ticket

বিশ্বকাপের টিকিটের মূল্য নিয়ে ফের বিতর্কে ফিফা

WorldCup

আজ রাত থেকেই শুরু শেষ ষোলোর ম্যাচ, জানুন কে কার মুখোমুখি হচ্ছে

মেসি

আর্জেন্টিনার শুধরে নেওয়ার মতো ‘অনেক ভুল’ রয়েছে : মেসি

মেসির যত রেকর্ড

শেষ ষোলো নিশ্চিতের ম্যাচে মেসির যত রেকর্ড

শীর্ষ দশ দল

শীর্ষ দশ দলের মধ্যে বাদ পড়েছে শুধু একটি, কারা সেই দুর্ভাগা

অস্ট্রেলিয়া বনাম মিশর

ডালাসে যুদ্ধের দামামা, অস্ট্রেলিয়া বনাম মিশর

Japan

দক্ষিণ কোরিয়ার ‘মৃত ফুটবল’ জাগিয়ে তুলতে সমর্থকদের আলটিমেটাম

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa