Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মৃত্যুর আগে দুই ঘণ্টা কোথায় ছিলেন আশা?
জাতীয়

মৃত্যুর আগে দুই ঘণ্টা কোথায় ছিলেন আশা?

By Shamim Rezaজানুয়ারি 7, 20213 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজধানীর মিরপুরের টেকনিক্যাল মোড় এলাকায় ট্রাকের চাপায় অভিনেত্রী আশা চৌধুরীর মৃত্যুর ঘটনায় কে দায়ী, তা নিয়ে রহস্য তৈরি হয়েছে। এ ঘটনায় আশাকে বহনকারী মোটরসাইকেলটির চালক, অজ্ঞাতপরিচয় ট্রাকচালকসহ কয়েকজনকে আসামি করে মামলা করা হয়েছে। মঙ্গলবার রাতে মামলা দায়েরের পর শামীম আহমেদ নামের সেই মোটরসাইকেলচালককে গ্রেপ্তার করেছে পুলিশ। আশার মৃত্যুর পেছনে তাঁর ‘ভূমিকা’ থাকতে পারে বলে সন্দেহ স্বজনদের।

গতকাল বুধবার শামীম আহমেদকে আদালতে হাজির করে পুলিশ। ঢাকা মহানগর হাকিম মোর্শেদ আল মামুন ভূঁইয়ার আদালত তাঁর জামিন আবেদন খারিজ করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ মামলার এজাহার আদালতে পৌঁছালে বিচারক তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ফেব্রুয়ারি দিন ধার্য করেন।

পুলিশ কর্মকর্তা ও স্বজনরা জানিয়েছেন, ব্যক্তিগতভাবে ঘনিষ্ঠ শামীমের মোটরসাইকেলে আশার গভীর রাতে টেকনিক্যাল মোড় এলাকায় যাওয়ার কথা ছিল না। শামীম গাজীপুরের বোর্ডবাজার এলাকা থেকে রূপনগরের বাসায় ফেরার পথে দুর্ঘটনার দাবি করলেও স্বজনরা জানিয়েছেন, রাত সাড়ে ১১টার দিকে বনানী থেকে আশার বাসায় ফেরার কথা ছিল। শামীম পুলিশের জিজ্ঞাসাবাদে তিন ধরনের তথ্য দিয়েছেন। পেছনে থাকা একটি গাড়ির ভিডিও ফুটেজে দেখা গেছে, ট্রাক মোড় ঘোরার সময় আশা সহজেই ছিটকে ট্রাকের নিচে চলে যান। এভাবে তাঁর মোটরসাইকেলে বসার কথা নয়। এসব কারণে স্বজনরা সন্দেহ করছেন, আশাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করানো হয়েছে। ঘটনার আগে দুই ঘণ্টা আশা কোথায় ছিলেন, তা নিয়েও প্রশ্ন পরিবারের। তবে পুলিশের জিজ্ঞাসাবাদে শামীম দাবি করেন, শ্যামলী এলাকায় গিয়ে নাশতা খেয়ে তাঁরা রূপনগরের বাসায় ফিরছিলেন।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, মঙ্গলবার রাতেই আশার বাবা আবু কালাম বাদী হয়ে মামলাটি করেছেন। মামলায় মোটরসাইকেলের চালক শামীম আহমেদকে অভিযুক্ত করা হয়েছে। অভিযুক্ত শামীম আহমেদ অভিনেত্রী আশার পরিবারের ছয় থেকে সাত বছরের পরিচিত। তাঁকে সন্দেহ হওয়ায় পরিবার শামীমসহ অজ্ঞাতপরিচয় আরো চারজনকে আসামি করেছে সড়ক আইনের ১০৫ ধারায়। ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে।

স্বজনরা জানান, শুরুতে গাজীপুরের বোর্ডবাজার থেকে ফেরার কথা বলা হলেও আশার পরিবার পরে নিশ্চিত হয়েছে, বনানী থেকে রওনা হয়েছিলেন আশা। সোমবার রাত ১১টার দিকে আশা তাঁর মাকে ফোন দিয়ে জানান, তিনি বনানীতে আছেন। ২০ মিনিটের মধ্যে তিনি বাসায় ফিরবেন। আশার মা-বাবা ধরে নিয়েছিলেন, মেয়ে বাসায় ফিরতে হয়তো সাড়ে ১১টা বাজতে পারে। আশার বাবা আবু কালাম বলেন, ফোন করার পাঁচ মিনিট পরে তিনিও আশাকে ফোন দেন। সেই সময় মেয়ের সঙ্গে তাঁদের বোর্ডবাজার এলাকার নতুন বাসার কাজের ব্যাপারে সর্বশেষ কথা হয়। বনানী থেকে তাঁদের ফেরার কথা ছিল কালশী রোড হয়ে আশাদের মিরপুর রূপনগর আবাসিক এলাকার বাসায়। রাত প্রায় ২টার দিকে আশাকে বহন করা শামীম আশার মাকে ফোন দিয়ে বলেন, ‘আন্টি, একটু টেকনিক্যাল মোড়ে আসেন।’ শামীম ফোন কেটে দিয়ে কিছুক্ষণ পরে আবার ফোন দিয়ে বলেন, ‘আন্টি, আশা আর নেই, মারা গেছে।’

ঘটনা জানাজানি হওয়ার পর ঘটনার সময় আশাদের পেছনে থাকা গাড়িতে বসানো ক্যামেরার একটি ফুটেজ গণমাধ্যমে প্রচারিত হয়েছে। এতে দেখা গেছে, শ্যামলীর দিক থেকে আসা মোটরসাইকেলটি টেকনিক্যাল মোড়ে মিরপুর-১-এর দিকে যেতে সিগন্যালে একটি ছোট ট্রাকের পেছনে দাঁড়ায়। এ সময় পেছন থেকে একটি বড় ট্রাক সোজা এসে একটু ঘুরিয়ে গাবতলীর দিকে চলে যায়। সেই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে মোটরসাইকেল নিয়ে ডান দিকে পড়ে যান শামীম। এ সময় মোটরসাইকেল থেকে আশা কিভাবে পড়ে গেলেন তা ফুটেজে স্পষ্ট নয়। তবে সামনের অংশের ধাক্কায় তিনি কিছুদূর ছিটকে যান এবং তাঁকে চাপা দিয়ে যায় ট্রাকটি। এতে ট্রাকটি বেপরোয়া চালিয়ে নিজ লেন থেকে ঘুরে অতিক্রম করে আশাকে চাপা দিয়েছে বলে স্পষ্ট দেখা গেছে। তবে আশা মোটরসাইকেল থেকে নেমেছেন বা পড়ে গেছেন, নাকি ধাক্কা দিয়ে তাঁকে টেনে নেওয়া হয়েছে তা পেছনের ফুটেজে স্পষ্ট নয়।

চার বোনের মধ্যে নিহত আশা চৌধুরী সবার বড়। রাজধানীর বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) আইন বিভাগে সপ্তম সেমিস্টারে পড়াশোনা করতেন তিনি। প্রায় চার বছর আগে তিনি অভিনয়জগতে আসেন। নাটকে অভিনয়, অনুষ্ঠান উপস্থাপনা ছাড়াও তিনি বিজ্ঞাপন ও গানের মডেল হয়েছেন।

সূত্র : কালেরকণ্ঠ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

জুন 19, 2026
সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

জুন 19, 2026
সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

জুন 19, 2026
Latest News
নাসীরুদ্দীন

সংস্কার বাস্তবায়ন না হলে সরকারের পতন হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সংস্কৃতি

যাত্রাপালা ও সার্কাসের অনুমতি দেবে সরাসরি সংস্কৃতি মন্ত্রণালয়

সজল

যাত্রাবাড়ীতে শীর্ষ সন্ত্রাসী অটো সজল গ্রেফতার, উদ্ধার অস্ত্র-গুলিসহ মাদক

আবহাওয়ার পূর্বাভাস

আবহাওয়ার পূর্বাভাস: সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ১৬ অঞ্চলে ঝড়-বৃষ্টির সম্ভাবনা

নির্বাচনে লড়ার প্রস্তুতি

জোট ছাড়াই স্থানীয় সরকার নির্বাচনে লড়ার প্রস্তুতি এনসিপির

মুদ্রাসহ আটক

শাহ আমানতে ৯৫ লাখ টাকার বৈদেশিক মুদ্রাসহ যাত্রী আটক

বিক্রি

অভাবে মেয়েকে ২৫ হাজার টাকায় বিক্রি, স্ত্রীকে জানান ‘জিন-পরী নিয়ে গেছে’

বজ্রসহ বৃষ্টি

১৩ অঞ্চলে ঝড়ো হাওয়া-বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা জারি

পে-স্কেল

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলে অন্তর্ভুক্তি নিয়ে কাজ চলছে

প্রত্যাহার

এক লাখ ইয়াবা আত্মসাতের অভিযোগে কোতোয়ালি থানার ওসি প্রত্যাহার

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa