
ওই ঘটনার ১ মাস না যেতেই আবারও নিখোঁজ হয়েছেন এ রহস্যময় নেতা। ১ মের পরে গত তিন সপ্তাহ ধরে তাকে আর দেখা যায়নি বলে দেশটির গণমাধ্যমে খবর প্রকাশ করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দেশটির গণমাধ্যমে বলা হয়েছে, উত্তর কোরিয়ার নেতা তিন সপ্তাহ ধরে জনসমক্ষে উপস্থিত হননি। তারা এটাকে অস্বাভাবিক বলে মনে করছেন। দেশটির গণমাধ্যম মনে করছে এবার সত্যি সত্যিই কিম মারা গেছেন বা মৃত্যুশয্যায় রয়েছেন। সিউল কর্তৃপক্ষ পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। এর আগে জানুয়ারিতেও কিমকে ২১ দিনের জন্য জনসমক্ষে দেখা যায়নি। বিষয়টি উল্লেখ করে দক্ষিণ কোরীয় সরকারের একজন মুখপাত্র ইয়ো সাং-কি অবশ্য স্মরণ করিয়ে দিয়েছেন যে, কিম বারবারই এমন করে থাকেন। ২০১৪ সালে তিনি ৪০ দিনের জন্য নিখোঁজ হয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



