Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার মেধাবীদের স্বপ্রণোদিত আত্মকর্মসংস্থানের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ
জাতীয় স্লাইডার

মেধাবীদের স্বপ্রণোদিত আত্মকর্মসংস্থানের ওপর প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

By Hasan Majorফেব্রুয়ারি 12, 2020Updated:ফেব্রুয়ারি 12, 20202 Mins Read

Advertisement

জুমবাংলা ডেস্ক: প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা দেশের সকল তরুণ-যুবককে অহেতুক চাকরির পেছনে না ছুটে মেধাবীদের সরকার প্রদত্ত সুযোগ-সবিধাকে কাছে লাগিয়ে উদোক্তা হওয়ার আহবান জানিয়েছেন। খবর বাসসের।

প্রধানমন্ত্রী বলেন, ‘যারা মেধাবী তাঁরা নিজেরাই ব্যবসা-বাণিজ্য কিছু করবে এবং আরো ১০ জনকে চাকরি দেবে।’
তিনি বলেন, ‘সকলে যদি স্বপ্রণোদিত হয়ে আত্মকর্মসংস্থানের দিকে নজর দেয় তাহলে আর কোন সমস্যা থাকে না।’

প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা শেখ হাসিনা আজ বিকেলে জাতীয় সংসদে তাঁর জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্বে বিএনপি’র সংসদ সদস্য হারুনুর রশিদের এক সম্পূরক প্রশ্নের উত্তরে এ কথা বলেন।

ড. শিরিন শারমীন চৌধুরী এ সময় স্পিকারের দায়িত্ব পালন করছিলেন।

সংসদ নেতা বলেন, ‘দেশে কর্মসংস্থানের ব্যাপক সুযোগ সৃষ্টি হয়েছে। বাংলাদেশ এখন ডিজিটাল বাংলাদেশ। শিল্পায়ন হয়েছে। চাকরির অসুবিধা হচ্ছে, তা নয়। তবে, প্রতিযোগিতার বাজারে যেন তেন ভাবে শিক্ষা কার্যক্রম শেষ করে চাকরির সুযোগ কম।’

তিনি বলেন, এজন্য উদ্যোক্তা সৃষ্টিতে ‘স্টার্টআপ’ আইন করে এই লক্ষে ফান্ড করে সেখানে অর্থ বরাদ্দ রাখা হয়েছে। যেখান থেকে টাকা নিয়ে তাঁরা কিছু করবে। অর্থাৎ স্বপ্রনোদিত কর্মসংস্থানের ব্যবস্থা।

জাতীয় পার্টির সংসদ সদস্য মুজিবুল হকের পাবলিক বিশ্ববিদ্যালয়ে বিদ্যমান সান্ধ্যকালীন কোর্সগুলো বন্ধ সম্পর্কিত অপর এক সম্পূরক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা বলেন, ‘সবকিছুতে আইন লাগে না। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অথবা ইউজিসি ব্যবস্থা নিতে পারে। এটা কোনো বিষয় না। এ বিষয়টা আমরা দেখব, কেন সমস্যা দেখা দিচ্ছে।’

তিনি এ সময় দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে অতীতের সেশন জট এবং অস্ত্রের ঝনঝনানিতে পাঠদান কার্যক্রম বিঘ্নিত হওয়ার কথা সকলকে স্মরণ করিয়ে দেন।

তিনি বলেন, সে কারণেই কোর্স কারিকুলামকে এগিয়ে নেওয়ার জন্য সান্ধ্যকালীন পাঠদানের ব্যবস্থা হয়েছিল। তবে, শিক্ষাঙ্গনে এখন অনুকূল পরিবেশ বিরাজ করছে এবং সেশন জট একেবারেই কমে এসেছে।

শেখ হাসিনা বলেন, এখন সরকার সারা দেশে কলেজ, বিশ্ববিদ্যালয় করছে। শিক্ষার প্রসার ঘটছে। তবে, এটা ঠিক, সরকারি বিশ্ববিদ্যালয়ে অনেক ক্ষেত্রে শিক্ষকেরা নিজের প্রতিষ্ঠানে ক্লাস নেওয়ার চেয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিতে বেশি আন্তরিক। তাতে নিজ নিজ প্রতিষ্ঠানে মাঝে মধ্যে সমস্যা হয়। এগুলো আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসছে।

তিনি আরো বলেন, ‘রাষ্ট্রপতিও এ বিষয়টিও উল্লেখ করেছেন এবং আমরা বিষয়টি দেখছি।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

জুন 19, 2026
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

জুন 19, 2026
Latest News
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

পুলিশ

গাঢ় নীল-জলপাই রঙের পুরোনো ইউনিফর্মে ফিরছে পুলিশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa