Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মেনন সাহেব এখন ইউটার্ন নিয়েছেন, উল্টো সুরে কথা বলছেন : কাদের
জাতীয় রাজনীতি

মেনন সাহেব এখন ইউটার্ন নিয়েছেন, উল্টো সুরে কথা বলছেন : কাদের

By Shamim RezaOctober 23, 20192 Mins Read
Advertisement

kader-3-e1571833053645

জুমবাংলা ডেস্ক : ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এখন উল্টো সুরে কথা বলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এ মন্তব্য করেন।

রাজধানীর ধানমণ্ডি হোয়াইট হল কনভেনশন সেন্টারে এ সভার আয়োজন করা হয়।

ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন, ক্যাসিনোকাণ্ড নিয়ে এত কথা, এত কেচ্ছা, তখন কেন তিনি এ বিষয়ে মুখ খুলতে বললেন।

‘অবশ্য রাশেদ খান মেনন সাহেব এখন উল্টো সুরে কথা বলছেন। তিনি ইউটার্ন নিয়ে ফেলেছেন অলরেডি। তিনি বলেছেন তিনি এভাবে বলেননি, তার বক্তব্যটা খণ্ডিতভাবে প্রকাশ করা হয়েছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, তিনি (মেনন) একটা দলের সভাপতি। পত্রপত্রিকায় নানা ধরনের খবর আসছে। এর প্রতিক্রিয়া ও অন্যান্য বিষয়ও আছে। তাদের দলের মূল্যায়নে তার অবস্থান কোথায় গিয়ে দাঁড়াবে আগামী দিনগুলো সে বিষয়ে আমার মন্তব্য করা সমীচীন নয়।

ওবায়দুল কাদের বলেন, ১৪ দলের সমন্বয়ক নাসিম ভাইয়ের সঙ্গে আমার কথা হয়েছে। তিনি বলেছেন তারা নিজেরা আলাপ আলোচনা করেছেন। বিষয়টা আলাপ আলোচনার পর্যায়ে রয়েছে এবং পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

তিনি আরও বলেন, শরিক দলের একজন নেতার জন্য ১৪ দল ভাঙতে পারে না। ১৪ দল অটুট থাকবে এবং ঐক্যে কোনো ভাঙন আসবে না। একজন ব্যক্তি যদি ভিন্নমত পোষণ করেন, তার জন্য একটা জোটের অপমৃত্যু হতে পারে না।

সম্প্রতি বরিশালে ওয়ার্কার্স পার্টির এক আলোচনা সভায় রাশেদ খান মেনন বলেন, আমিও নির্বাচিত হয়েছি। তারপরও আমি সাক্ষ্য দিচ্ছি, ওই নির্বাচনে জনগণ ভোট দিতে পারেনি। এমনকি পরবর্তীতে উপজেলা এবং ইউনিয়ন পরিষদ নির্বাচনেও ভোট দিতে পারেনি দেশের মানুষ।

ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সম্মেলনের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, আপনারা প্রস্তুতি নিতে থাকেন। নেত্রীর সঙ্গে আলাপ করে তারিখ পরে আপনাদের জানিয়ে দেবো।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন আগামী বছরের প্রথম দিকে ঢাকা সিটি কর্পোরেশনের নির্বাচনের চিন্তাভাবনা করছে। কাজেই নির্বাচনের বেশিদিন বাকি নেই। সিটি কর্পোরেশন নির্বাচনেরও একটা প্রস্তুতি নিতে হবে।

 

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

February 6, 2026
ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

February 6, 2026
জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

February 6, 2026
Latest News
jamat

হিন্দুদের নিরাপত্তার চাদরে আগলে রাখা হবে : জামায়াত প্রার্থী

ওসমান হাদি হত্যা

ওসমান হাদি হত্যার তদন্তে রোববার জাতিসংঘে চিঠি দেবে সরকার

জামায়াত আমির

আল্লাহ সুযোগ দিলে আর কাউকে লুটপাট করতে দেব না : জামায়াত আমির

কওমি সনদের বাস্তবায়ন

কওমি সনদের পূর্ণ বাস্তবায়ন নিয়ে যা জানালো বিএনপি

হাদি হত্যার বিচার

হাদি হত্যার বিচারে বদ্ধপরিকর সরকার, জাতিসংঘে চিঠি পাঠানোর সিদ্ধান্ত

কর্মসংস্থান করার ঘোষণা বিএনপির

এআই-ফ্রিল্যান্সিংয়ে ১০ লাখ কর্মসংস্থান করতে চায় বিএনপি

শাহবাগ অবরোধ

ইনকিলাব মঞ্চের ফের শাহবাগ অবরোধ

তারেক রহমান - জামায়াত আমির

আবারও তারেক রহমানকে প্রকাশ্য বিতর্কের আহ্বান জানালেন জামায়াত আমির

মহিউদ্দিন রনি

শাহবাগে পুলিশের লাঠিচার্জে গুরুতর আহত এমপি প্রার্থী মহিউদ্দিন রনি

আমন্ত্রণ

তারেক রহমানকে ওপেন ডিবেটে আমন্ত্রণ জানালেন জামায়াত আমির

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.