জুমবাংলা ডেস্ক : গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা করা হয়েছে তার ছেলে ও সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে।

গতকাল মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্ম সচিব) এএসএম সফিউল আজমের সই করা একটি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

মেয়র জায়েদা খাতুনের উপদেষ্টা হলেন ছেলে জাহাঙ্গীর

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন আইন ২০০৯-এর ৫৩ নম্বর) ধারা অনুসারে পরামর্শের প্রয়োজনে মেয়র মহোদয়ের অভিপ্রায় অনুযায়ী মোহাম্মদ জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের উপদেষ্টা হিসেবে সম্পৃক্ত করা হলো।

এটি সম্পূর্ণ অবৈতনিক হিসেবে বিবেচিত হবে এবং মেয়াদকালীন অথবা মেয়াদকালীন সময়ের মধ্যে যত দিন মেয়র ইচ্ছা পোষণ করবেন, তত দিন সম্পৃক্ত থাকবেন বলে জারিকৃত অফিস আদেশে শর্তসমূহের মধ্যে উল্লেখ করা হয়েছে।

২৫ মে গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থী আজমত উল্লা খানকে হারিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মেয়র পদে জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন নির্বাচিত হন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.