বাফটা ২০২৬-এর মঞ্চে নিজের গ্ল্যামার আর মাতৃত্বের গল্পে সবাইকে মুগ্ধ করেছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট। রুপালি রঙের গাউন পরে রেড কার্পেটে হাজির হয়ে তিনি জানিয়েছেন, তার জীবনের আসল অনুপ্রেরণা এখন তার তিন বছর বয়সী মেয়ে রাহা।

লন্ডনের বাফটা অ্যাওয়ার্ডসের জমকালো অনুষ্ঠানে আলিয়া ভাট পরেছিলেন সিলভার রঙের একটি কাস্টম গুচি গাউন। ভোগ ম্যাগাজিনকে তিনি জানান, এই বিশেষ রাতের জন্য তিনি নিজেকে হলিউড আইকন মেরিলিন মনরোর স্টাইলে সাজাতে চেয়েছিলেন।
সাদা স্টোলে মোড়ানো আলিয়ার এই সাজ ছিল আভিজাত্যে ভরপুর।
পর্দার বাইরের জীবন নিয়ে কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আলিয়া। তিনি বলেন, অভিনয়কে তিনি পাগলের মতো ভালোবাসেন ঠিকই, কিন্তু এখন তার জীবনের আসল জাদুর উৎস হলো তার তিন বছর বয়সী মেয়ে। আলিয়া জানান, আমার মেয়ে আমার গানে নাচ করে।
আরও পড়ুনঃ
তাকে অবাক হয়ে তাকিয়ে থাকতে দেখাটাই আমার কাছে জীবনের সেরা মুহূর্ত।
এই অনুষ্ঠানে সিলিয়ান মারফি, মনিকা বেলুচ্চি এবং রিজ আহমেদের মতো বিশ্বখ্যাত তারকাদের সঙ্গে পুরস্কার উপস্থাপক হিসেবে আলিয়া ভাট মঞ্চে যোগ দিয়েছিলেন।
সূত্র : এনডিটিভি
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


