Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home খেলাধুলা মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে যে তিনটি ক্লাব
খেলাধুলা ফুটবল

মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে যে তিনটি ক্লাব

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 26, 20203 Mins Read

মেসিকে নেয়ার দৌড়ে এগিয়ে যে তিনটি ক্লাব

Advertisement

স্পোর্টস ডেস্ক : ২০১৯-২০২০ মৌসুমের শুরু থেকেই বার্সেলোনার সঙ্গে ঠিক বনিবনা হচ্ছিল না দলের সেরা তারকা লিওনেল মেসির। বেশ কিছু শর্তে ক্লাবের সঙ্গে একমত হতে পারছিলেন না মেসি, আবার মেসির দেয়া কিছু শর্ত পূরণ করতে ব্যর্থ হয়েছিল বার্সেলোনা।

যার ফলে মেসির ক্লাব ছাড়ার একটা গুঞ্জন শোনা যাচ্ছে বছরখানেক ধরেই। যা আরও জোরালো হয়েছে এবারের মৌসুম পুরোটা শিরোপাহীন কাটানোয়। বিশেষ করে উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বার্সেলোনার ৮-২ গোলের পরাজয়ের পর।

স্প্যানিশ ক্লাবটির প্রেসিডেন্ট জোসেফ বার্তেম্যু জানিয়েছিলেন, আমূল পরিবর্তন আনা হবে দলে। কিন্তু এর মধ্যে যে রয়েছে মেসিকে বিক্রি করে দেয়ার পরিকল্পনা, তা কেউ কল্পনাও করেনি। তবে বার্সেলোনা মেসিকে বিক্রি করে দেয়ার আগে, মেসিই জানিয়েছেন, তিনি আর থাকতে চান না বার্সেলোনায়।

মঙ্গলবার এক ফ্যাক্সবার্তার মাধ্যমে ফ্রি এজেন্টে অন্য কোনো ক্লাবে নাম লেখানোর কথা বার্সেলোনাকে জানিয়ে দিয়েছেন মেসি। এমন খবর জানাজানি হওয়ার পর ইউরোপের অন্যান্য বড় বড় ক্লাবগুলোও দৌড়ঝাপ শুরু করে দিয়েছে মেসিকে নেয়ার ব্যাপারে।

তবে অন্য যেকোনো ক্লাবের চেয়ে মেসিকে দলে ভেড়ানোর দৌড়ে এগিয়ে রয়েছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি, ইতালিয়ান ক্লাব ইন্টার মিলান ও ফ্রেঞ্চ ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। কেনো এ তিন ক্লাব এগিয়ে, তা ব্যাখ্যা করেছে স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা।

ইন্টার মিলান
গত কয়েক মৌসুম ধরেই লিওনেল মেসিকে দলে ভেড়ানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করছে ইন্টার মিলান। ইতালিয়ান সংবাদমাধ্যমগুলোতে খবর প্রকাশিত হয়েছে, মেসিকে দলে নেয়ার জন্য ২৬০ মিলিয়ন ইউরো পর্যন্ত খরচ করতে রাজি আছে ইন্টার। যা কি না ইউরোপিয়ান ফুটবলে ট্রান্সফারের রেকর্ড।

এর বাইরেও মেসির ইন্টারে যোগ দেয়ার গুঞ্জন জোরালো হওয়ার আরেকটি কারণ হলো, এরই মধ্যে মিলানের পোর্তা নুয়োবা এলাকায় নতুন বাড়ি কিনেছেন মেসির বাবা। শিগগিরই মেসিও মিলানে নিজের আবাসস্থল খুঁজে নেবেন, এমন সংবাদই প্রকাশিত হচ্ছে ইতালিয়ান সংবাদমাধ্যমে।

ইন্টার মিলানে যোগ দিলে আবারও দেখা যাবে লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদোর প্রতিদ্বন্দ্বিতা। বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদে যেমনটা দেখা গেছে, তেমনটা দেখা যেতে পারে ইন্টার মিলান ও জুভেন্টাসের মধ্যকার লড়াইয়ে।

ম্যানচেস্টার সিটি
স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় মেসির স্বর্ণসময়ের শুরুটা হয়েছিল পেপ গার্দিওলার অধীনে। যে চার মৌসুম বার্সেলোনায় ছিলেন গার্দিওলা, মেসি কাটিয়েছেন নিজের ক্যারিয়ারের সেরা সময়। তাই ক্যারিয়ারের শেষ সময়ে এসে পুরোনো গুরুর কাছে ফিরে যাওয়ার কথা ভাবতেও পারেন মেসি।

বর্তমানে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির কোচের দায়িত্ব পালন করছেন গার্দিওলা। যে ক্লাবের আবার রয়েছে মেসির কেনার জন্য বিশাল অঙ্কের অর্থ খরচ করার সামর্থ্য। ফলে মেসিকে কেনার দৌড়ে ম্যান সিটি সবসময়ই থাকবে সামনের দিকে। ম্যান সিটিতে যোগ দিলে নিজের প্রিয় বন্ধু সার্জিও আগুয়েরোকে পেয়ে যাবেন মেসি।

প্যারিস সেইন্ট জার্মেই
মেসিকে দলে নেয়ার জন্য যা করা প্রয়োজন তার সবকিছু করতে পারা অল্প কিছু ক্লাবের মধ্যে অন্যতম ফ্রান্সের চ্যাম্পিয়ন ক্লাব প্যারিস সেইন্ট জার্মেই। তাদের দলে এরই মধ্যে রয়েছে নেইমার জুনিয়র ও কাইলিয়ান এমবাপের মতো খেলোয়াড়রা। মেসিও যোগ দিলে ক্লাবের শক্তি বেড়ে যাবে আরও।

এছাড়া ২০১৭ সালে নেইমার বার্সেলোনা ছেড়ে আসার পর থেকেই তার সঙ্গে খেলার জন্য, তাকে দলে ফেরানোর জন্য মরিয়া হতে দেখা গেছে মেসিকে। চলতি মৌসুমের শুরুতে বার্সেলোনার সঙ্গে মেসির ঝামেলার অন্যতম প্রধান কারণ ছিল নেইমারকে ক্লাবে ফেরাতে না পারা। তাই নেইমারের সঙ্গে এক দলে খেলতে পিএসজিতেও যোগ দিতে পারেন মেসি।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

June 25, 2026
নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

June 25, 2026
ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

June 25, 2026

Latest News

সুইজারল্যান্ড

কানাডাকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন সুইজারল্যান্ড, নকআউটে দুই দলই

নেইমার

অবশেষে ৯৮২ দিন পর ব্রাজিলের জার্সিতে নেইমারের প্রত্যাবর্তন

ব্রাজিল

ভিনিসিয়ুসের জোড়া গোলে স্কটল্যান্ডকে উড়িয়ে নকআউটে ব্রাজিল

Brazil

৩ ঘণ্টা বিমানে আটকা ব্রাজিল দল, মায়ামিতে পৌঁছাতে দেরি

Worldcup Rolan

বিশ্বকাপে রোনালদোর চার রেকর্ড, ছুঁলেন নতুন উচ্চতা

ব্রাজিল-আর্জেন্টিনা

৩৬ বছর পর বিশ্বকাপে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা!

ফিফা

টাইব্রেকারের নিয়ম বদলাতে চায় ফিফা, নতুন প্রস্তাব নিয়ে আলোচনা

গোল্ডেন বুট

গোল্ডেন বুটের দৌড়ে মেসি–এমবাপ্পে–হালান্ড, কে এগিয়ে?

নেইমার

নেইমারকে নিয়ে সুখবর দিয়েও রহস্য রাখলেন আনচেলত্তি

মেসি-রোনালদো

যেখানে পেলে-ম্যারাডোনা-মেসি থাকবে সেখানে রোনালদোর জায়গা নেই

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa