আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলার লিওনেল মেসির ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্ডো টাটা মার্টিনো ব্যক্তিগত কারণ দেখিয়ে ক্লাবের প্রধান কোচের পদ থেকে পদত্যাগ করেছেন। ইএসপিএনের সূত্র অনুসারে, চুক্তির এক বছর বাকি থাকা সত্ত্বেও আর্জেন্টাইন কোচ দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন। তারকা সমৃদ্ধ ইন্টার মায়ামির কোচের পদ এখন শূন্য। ফলে লিওনেল মেসি, সার্জিও বুসকেটস, জর্ডি আলবা এবং লুইস সুয়ারেজকে ঘিরে গড়া দলে নতুন কোচ খোঁজার প্রক্রিয়া শুরু করেছে মেজর লিগ সকারের (এমএলএস) আলোচিত ক্লাবটি।

মেসিদের কোচ জিদান

Advertisement

যদিও এ নিয়ে কিছু বলেনি মেসির ক্লাব। তারকা খেলোয়াড়দের নিয়ে গড়া এই দল পরিচালনার জন্য প্রয়োজন এমন একজন কোচ, যিনি মেসির খ্যাতির চাপ সামলে সঠিক সিদ্ধান্ত নিতে পারবেন এবং দলে সেরা পারফরম্যান্স নিশ্চিত করবেন। এই লড়াইয়ে আছেন নামকরা কয়েকজন, তাদেরকে নিয়ে আলোকপাত করেছে ফুটবল বিষয়ক ওয়েবসাইট ‘গোল ডটকম’।

নতুন কোচের খোঁজে আলোচনায় উঠে এসেছে জিনেদিন জিদান, জাভি হার্নান্দেজের মতো নাম। বিশ্ব ফুটবলে অভিজ্ঞ এবং সুপরিচিত এই কোচেরা ইন্টার মায়ামির দায়িত্ব নিতে পারেন বলে জল্পনা চলছে। বিশেষ করে জিদান, যিনি রিয়াল মাদ্রিদে তার অসাধারণ কোচিং দক্ষতার প্রমাণ দিয়েছেন। মায়ামির সহ-মালিক ডেভিড বেকহ্যামের সঙ্গে একসময় মাঠ মাতিয়েছেন জিদান। সে দিক বিবেচনায় জিদানের সামনে বড় সুযোগ থাকছে মায়ামির কোচের দায়িত্ব নেওয়ার।

২০২১ সালে রিয়ালের মাদ্রিদের কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ান জিদান। এরপর আর কোনো দল বা ক্লাবের কোচিংয়ে দেখা যায়নি তাকে। রিয়ালের হয়ে চার মৌসুমে তিনটি চ্যাম্পিয়ন্স লিগ, দুটি লা লিগা, দুটি সুপার কোপা ও ক্লাব বিশ্বকাপের শিরোপা জিতেছেন জিদান।
মায়ামির পছন্দের তালিকায় অন্যতম স্পেনের সাবেক খেলোয়াড় জাভি হার্নান্দেজ। মায়ামির বর্তমান খেলোয়াড়দের মধ্যে মেসি, লুইস সুয়ারেজ, জর্ডি আলবা ও সার্জিও বুসকেটসের সঙ্গে খেলেছেন জাভিও। মেসিদের সঙ্গে তার সম্পর্কটা দারুণ। যে কারণে তাকে পছন্দের তালিকায় রেখেছে মায়ামি। জাভির অধীনেই ২০২২-২৩ মৌসুমে লা লিগা ও স্প্যানিশ সুপার কোপার শিরোপা জিতেছিল বার্সেলোনা। এর আগে কাতারের ক্লাব আল সাদের হয়েও তিন মৌসুম ম্যানেজারের দায়িত্ব সামলেছেন এই স্প্যানিয়ার্ড। লামিনে ইয়ামালের মতো প্রতিভাবান তরুণকে জাভিই বের করে এনেছিলেন। সুতরাং তার হাত ধরে যুক্তরাষ্ট্রের ক্লাবটি ভালো কিছু পাবে বলেই আশা করা যায়।

মায়ামির কোচ হওয়ার দৌড়ে নাম শোনা যাচ্ছে সাবেক মেজর লিগ তারকা ফেডেরিকো হিগুয়াইনেরও। বর্তমানে মায়ামির নেক্সট প্রো টিমের দায়িত্বে আছেন ফেডেরিকো। যেখানে তিনি বেশ ভালোই সফল। তিনি দলকে ২৪ ম্যাচের মধ্যে ১৪টি জিতিয়ে ষষ্ঠ অবস্থানে নিয়ে এসেছেন।
মায়ামিতে আসতে পারেন মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানো। মেসির সঙ্গে বার্সেলোনায় ২০১০ থেকে ২০১৮ সাল পর্যন্ত খেলেছেন তিনি। জাতীয় দলের হয়ে খেলেছেন দীর্ঘ ১৫ বছর। এর বাইরে তাদের সম্পর্কও মধুর। এর বাইরে জাতীয় দলের বয়সভিত্তিক ফুটবলারদের কোচিং করানোর অভিজ্ঞতা আছে রক্ষণভাগের এই খেলোয়াড়ের।

মাসচেরানোর নেতৃত্বে আর্জেন্টিনা অনূর্ধ্ব-২০ দল প্যারিস অলিম্পিকের কোয়ার্টার ফাইনালে খেলেছিল। যেখানে মায়ামির বেঞ্জামিন ক্রেমাশ্চিও ছিলেন। আর্জেন্টিনার সাবেক এই তারকা খেলোয়াড় মায়ামির জন্য ভালো ডিল হতে পারেন। মায়ামি আগ্রহী হলে মেসির সঙ্গে আরেকটি দারুণ জুটি গড়তে পারেন মাসচেরানো।

আমরা এক পরিবার, কেউ কারো শত্রু হবো না : প্রধান উপদেষ্টা

ইন্টার মায়ামি কাকে তাদের নতুন কোচ হিসেবে নিয়োগ দেবে, তা এখন ফুটবল বিশ্বে আলোচনার প্রধান বিষয়। ক্লাবটি কি অভিজ্ঞতার দিকে ঝুঁকবে নাকি চমকপ্রদ কোনো সিদ্ধান্ত নেবে, তা সময়ই বলে দেবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md Elias is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He is involved in refining content to ensure accuracy, clarity, and consistency across digital platforms. His work reflects a commitment to responsible journalism and reader-focused reporting.