Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, গঠন করলেন তদন্ত কমিটি
আন্তর্জাতিক ওপার বাংলা খেলাধুলা ফুটবল

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা, গঠন করলেন তদন্ত কমিটি

By Tarek HasanDecember 13, 20253 Mins Read

তিন দিনের সফরে ভারতে পা রেখেছেন আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। কিন্তু তার সফরের শুরুটা ভালো হলো না। কারণ, মেসিকে দেখতে না পেয়ে রণক্ষেত্র হয়ে উঠেছে যুবভারতী ক্রীড়াঙ্গন। মাঠের মধ্যে তাণ্ডব চালিয়েছেন দর্শকরা। যার ফলে বাধ্য হয়ে মাঠ ছাড়তে হয়েছে তাকে। আর এ জন্য মেসির কাছে ক্ষমা চেয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মমতা মেসি

Advertisement

শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় যুবভারতী স্টেডিয়ামে পৌঁছে যান মেসি। মাঠে ঢোকেন লুইস সুয়ারেজ এবং রডরিগো ডি’পলকে সঙ্গে নিয়ে। কিন্তু আয়োজক-সহ অন্যান্যদের ভিড়ে কার্যত ঢাকা পড়ে যান মেসি।

এক সময় ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা ‘উই ওয়ান্ট মেসি’ স্লোগান দিতে শুরু করেন। মেসি যুবভারতীতে পৌঁছোতেই অন্তত ৭০-৮০ জন মানুষের ভিড় ঘিরে ধরে তাকে। মূলত মন্ত্রী, কর্তারাই ঘিরে ধরেন মেসিকে। তাকে ভালো করে হাঁটার জায়গাটুকুও দিচ্ছিলেন না কেউ কেউ! ক্যামেরা এবং মোবাইল হাতে ছবি তুলতে ব্যস্ত হয়ে পড়েন তারা। 

মেসিকে ঘিরে রাখেন নিরাপত্তা রক্ষীরা। গ্যালারি থেকে তাকে দেখা যাচ্ছিল না। চড়া দামে টিকিট কেটে মেসিকে দেখতে যাওয়া ফুটবলপ্রেমীদের ভরসা ছিল স্টেডিয়ামের তিনটি জায়ান্ট স্ক্রিন। মোহনবাগান এবং ডায়মন্ড হারবারের প্রাক্তন ফুটবলারদের সঙ্গে মেসি পরিচিত হওয়ার সময়ও ভিড় ঘিরে ছিল তাকে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস এবং প্রধান আয়োজক শতদ্রু দত্তকে মাইক্রোফোনে ঘোষণা করতে হয়। তাতেও পরিস্থিতি স্বাভাবিক হয়নি। কারণ গ্যালারি থেকে একবারও দেখা যায়নি মেসিকে।

১১.৫২ মিনিটে আচমকা মেসিকে বের করে নিয়ে যাওয়া হয়। তারপরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। মোটা টাকায় টিকিট কিনে মাঠে এসেও মেসিকে দেখতে না পাওয়ায় ফুটবলপ্রেমীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। 

শুরু হয় গ্যালারিতে লাগানো হোর্ডিং ভাঙচুর। পরে গ্যালারির চেয়ার ভেঙে মাঠে ছুড়তে শুরু করেন ক্ষুব্ধ ফুটবলপ্রেমীরা। মাঠে পড়তে শুরু করে বোতল। এক সময় মাঠের ধারে ফেন্সিংয়ের গেট ভেঙে হুড়মুর করে মাঠে ভক্ত-সমর্থকরা ঢুকতে শুরু করেন। 

প্রথমে পুলিশ ছিল দিশেহারা। কিছুক্ষণ পর লাঠি উঁচিয়ে ক্ষুব্ধ জনতাকে তাড়া করে গ্যালারিতে পাঠিয়ে দেওয়া হয়। কিন্তু মিনিট পাঁচেকের মধ্যেই ফুটবলপ্রেমীরা আবার মাঠে ফিরে আসেন। কিন্তু ততক্ষণে মাঠে থেকে বেরিয়ে যান মেসি।

একই অনুষ্ঠানে যোগ দেওয়া কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। কিন্তু পরিস্থিতি দেখে সেই পরিকল্পনা বাতিল করতে হয়। তবে নিজের ভেরিফায়েড এক্স অ্যাকাউন্টে মেসির ক্ষমা চেয়েছেন তিনি।

ক্যাপশনে মমতা লিখেছেন, আজ স্টেডিয়ামে যে অব্যবস্থাপনা দেখা গেছে তাতে আমি গভীরভাবে উদ্বিগ্ন এবং মর্মাহত। হাজার হাজার ক্রীড়াপ্রেমী এবং ভক্তদের সাথে আমিও অনুষ্ঠানে যোগ দিতে স্টেডিয়ামে যাচ্ছিলাম, যারা তাদের প্রিয় ফুটবলার লিওনেল মেসির এক ঝলক দেখার জন্য জড়ো হয়েছিল।

তিনি বলেন, দুর্ভাগ্যজনক ঘটনার জন্য আমি লিওনেল মেসির পাশাপাশি সমস্ত ক্রীড়াপ্রেমী এবং তার ভক্তদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

সেই সঙ্গে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দেন মমতা। তার ভাষ্য, আমি বিচারপতি (অবসরপ্রাপ্ত) অসীম কুমার রায়ের সভাপতিত্বে একটি তদন্ত কমিটি গঠন করছি, যার সদস্য হিসেবে থাকবেন মুখ্য সচিব এবং স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব। কমিটি এই ঘটনার বিস্তারিত তদন্ত করবে, দায়িত্ব নির্ধারণ করবে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা রোধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে।

তিনি আরও বলেন, আমি আবারও সকল ক্রীড়াপ্রেমীদের কাছে আন্তরিকভাবে ক্ষমা চাইছি।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
আন্তর্জাতিক ওপার কমিটি করলেন কাছে ক্ষমা খেলাধুলা গঠন চাইলেন তদন্ত ফুটবল বাংলা মমতা মেসির
Tarek Hasan
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.

Related Posts
pakistan

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

January 18, 2026
Bangladesh-USA

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

January 18, 2026
tramp

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

January 18, 2026
Latest News
pakistan

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

Bangladesh-USA

যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাংলাদেশের দারুণ সূচনা

tramp

গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপের ৮ দেশের ওপর শুল্ক বসালেন ট্রাম্প

মালদ্বীপ

বাংলাদেশিদের জন্য সুখবর দিলো মালদ্বীপ

ট্রাম্প

ইরান প্রশ্নে দ্বিধায় ট্রাম্প!

ট্রাম্পকে কড়া বার্তা

চীনের সঙ্গে হাত মিলিয়ে ট্রাম্পকে কড়া বার্তা কানাডার

ইকবাল সিন্ডিকেট

‘ইকবাল সিন্ডিকেট’ নির্মূল, বন্দিদশা থেকে ১২ বাংলাদেশি উদ্ধার

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন

পাকিস্তানে শপিং মলে ভয়াবহ আগুন, নিহত ৫

ICC

আইসিসিকে নতুন এক প্রস্তাব দিল বাংলাদেশ

ভেনেজুয়েলায় অভিযানে

ভেনেজুয়েলায় অভিযানে নিহত ৮৩, মাচাদোর দেশত্যাগের ভিডিও প্রকাশ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • স্বাস্থ্য
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ইতিহাস
    • ক্যাম্পাস
    • ক্যারিয়ার ভাবনা
    • Jobs
    • লাইফ হ্যাকস
    • জমিজমা সংক্রান্ত