স্পোর্টস ডেস্ক: লিওনেল মেসির গোলে এগিয়ে গেল আর্জেন্টিনা।সৌদি আরবের বিপক্ষে ম্যাচের ১০ম মিনিটের মধ্যেই ১-০ গোল ব্যবধানে এগিয়ে গেছে আর্জেন্টাইনরা।

কাতারের আইকনিক লুসাইল স্টেডিয়ামে মাঠে নেমেছে আর্জেন্টিনা এবং সৌদি আরব। এই ম্যাচে আরবদের হারানোর লক্ষ্যে ৪-২-৩-১ ফরমেশন বেছে নিয়েছেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি। অন্যদিকে ডিফেন্সিভ খেলার কৌশল নিয়ে মাঠে নামে সৌদিয়ানরা। তাদের ফরমেশন হচ্ছে ৪-৫-১।

খেলার ২য় মিনিটে ১২ গজ দূর থেকে মেসির বাম পায়ের শট দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন সৌদি আরবের গোলরক্ষক আল ওয়াইস। বাম প্রান্ত দিয়ে অ্যানহেল ডি মারিয়া বল নিয়ে ভেতরে ঢুকে বল পাস দেন লাউতারো মার্টিনেজকে। তবে তিনি বল গোলমুখে রাখতে ব্যর্থ হোন। সেই মুহূর্তে পেছন থেকে এসে শটটি নেন মেসি।
মেসি

Advertisement

এরপর আবারও আক্রমণে সৌদিয়ানদের ব্যতিব্যস্ত করে রাখে আর্জেন্টিনা। এরমধ্যে খেলার ৮ম মিনিটে কর্ণার পায় লে আলবিসেলেস্তেরা। সেখান থেকে বল আর্জেন্টাইনদের পায়ে থাকতেই আচমকা বাঁশি বাজায় রেফারি।

স্লোভেনিয়ার এই কোচ ভিএআর চেক করে আর্জেন্টিনাকে পেনাল্টি দেন। মেসি কর্ণার কিক নেওয়ার সময় সৌদির ডিফেন্ডার বুলাইয়াহি ডি-বক্সের মধ্যে লিয়ান্দ্রো পারেদেসকে ফেলে দেন। আর তাতে পেনাল্টি পেয়ে সেখান থেকে সহজ গোলে দলকে এগিয়ে দেন মেসি।

বিশ্বকাপের মঞ্চে এটি মেসির ৭ম গোল। আর ৪ গোল হলে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে সর্বোচ্চ গোলের মালিক হবেন সাত বারের ব্যালন ডি’অর জয়ী এই তারকা।

সৌদির বিপক্ষে ম্যাচে আর্জেন্টিনার একাদশ :

এমিলিয়ানো মার্তিনেস
নিকোলাস তাগ্লিয়াফিকো, নিকোলাস ওতামেন্দি, ক্রিস্তিয়ান রোমেরো, নাহুয়েল মোলিনা
পাপ্পু গোমেজ, লিয়ান্দ্রো পারেদেস, রদ্রিগো দি পল
আনহেল দি মারিয়া, লাউতারো মার্তিনেস, লিওনেল মেসি

সৌদি আরবের একাদশ:
আল ওয়াইস;
আব্দুল-হামিদ, আল-তাম্বাকতি, আল-বুলাইহি, আল-শাহরানী;
আল-ফারাজ, কাননো, আল-মালিকি;
আল-বুরাইকান, আল-শেহরি, আল-দোসারি

খেলা শেষে স্টেডিয়াম পরিষ্কার করলো জাপান সমর্থকরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.