Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মেসি সর্বকালের সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই: গ্যারি লিনেকার
খেলাধুলা ফুটবল

মেসি সর্বকালের সেরা, এটা নিয়ে কোনো সন্দেহ নেই: গ্যারি লিনেকার

By Saiful Islamডিসেম্বর 15, 20222 Mins Read

স্পোর্টস ডেস্ক : বিশ্বকাপের সেমিফাইনালে ম্যাচের ৩৪ মিনিটে দারুণ এক পেনাল্টি কিকে আর্জেন্টিনাকে এগিয়ে নেন লিওনেল মেসি। পুরো ম্যাচেই ছিলেন অপ্রতিরোধ্য। এক গোল এবং এক অ্যাসিস্টে ৮ বছর পর আর্জেন্টিনাকে নিয়ে যান স্বপ্নের ফাইনালে। ৩৫ বছরে এসেও মেসির অতিমানবীয় পারফরমেন্স দেখে বাকরুদ্ধ ইংলিশ কিংবদন্তি গ্যারি লিনেকার। তিনি বলেন, মেসি সর্বকালের সেরা ফুটবালার, আজকের পর থেকে এটা নিয়ে আর কারো কোনো সন্দেহ নেই।

Advertisement

৩৫ বছর বয়সী আর্জেন্টাইন জাদুকর মেসির এটি পঞ্চম বিশ্বকাপ খেলছেন। টপকে গিয়েছেন তার স্বদেশী কিংবদন্তি ফুটবলার দিয়াগো ম্যারাডোনাকে। এ বারের বিশ্বকাপে পঞ্চম গোল করে ফেলেছেন মেসি। বিশ্বকাপে মোট ১১টি গোল তার দখলে। বিশ্বকাপে এত দিন আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি গোল করেছিলেন গ্যাব্রিয়েল বাতিস্তুতা। ১০টি গোল ছিল তার। আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি তাকেও টপকে যান।

ইংল্যান্ডের সাবেক স্ট্রাইকার গ্যারি লিনেকার টুইটে লেখেন, এখনো কি বিতর্কটা আছে? আমি সর্বকালের সেরার কথা জিজ্ঞেস করছি।

লিনেকারের এই টুইটে—বোঝাতে চাইলেন সর্বকালের সেরার বিতর্ক মীমাংসা হয়ে গেছে। মেসিই ফুটবল ইতিহাসে সর্বকালের সেরা।

ইংল্যান্ডের আরেক সাবেক ফুটবলার নেভিলও ক্রোয়েশিয়ার বিপক্ষে মেসির ওই ‘অ্যাসিস্টে’ মুগ্ধ। আইটিভির টক শোতে এই ধারাভাষ্যকার বলেন, তৃতীয় গোলটি ছিল বিস্ময়কর মুহূর্ত! এই বিশ্বকাপে সে একটা লক্ষ্য নিয়ে এসেছে। ওটা মেসিময় মুহূর্তের একটা।

আইরিশ ফুটবলার ও ম্যানইউ লিজেন্ড রয় কিন বলেন, ওর(মেসি) খেলা দেখাটা চোখের শান্তি। সত্যিই তা–ই। এই বয়সেও যে মানের খেলছে, ভালো খেলোয়াড়দের বিপক্ষে যা করছে, সত্যিই আশা করি, সে এবার বিশ্বকাপ জিতবে।

মেসি যেভাবে খেললেন তাতে যেন চ্যালেঞ্জ জানিয়ে গেলেন সময়কেও! ৩৫ বছর বয়সী এই ফুটবল বিস্ময়ের ড্রিবলিং, ডিফেন্স চেরা রান কিংবা পাসে ধারাভাষ্যকাররাও বারবার বলতে বাধ্য হলেন, ধন্দে পড়ে যাচ্ছেন তারা! বয়স কি তার জন্য উল্টো দিকে ছুটছে নাকি! সম্ভাব্যতার সকল সীমাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছেন যিনি ক্যারিয়ার জুড়েই, ক্রোয়াটদের দুর্ভেদ্য ডিফেন্সকে বারবার ভেঙে যেন মদ্রিচদের আবারও দেখালেন, জীবন্ত দৈবের সামনে কতটা অসহায় নশ্বর মানুষ! আর কেবল একধাপের দূরত্ব।

সেটি অতিক্রম করতে পারলেই মেসি দেখা পাবেন অমরত্বের। হাত ছোঁয়া দূরত্ব থেকেও তাকে ফিরে আসতে হয়েছিল একবার। এখন দেখার অপেক্ষা, ফুটবল ঈশ্বরের চিত্রনাট্যের শেষ অংশে মেসির ভূমিকা কী হয়।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

জুন 13, 2026
কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

জুন 13, 2026
ফিফা উদ্বোধনী

ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়

জুন 13, 2026
Latest News
nayeem-father

ওসিসহ দায়ী পুলিশদের গ্রেফতার চান ক্রিকেটার নাঈমের বাবা

কেটি

‘ওয়ান্ডার’ গানে বিশ্বকাপের মঞ্চ মাতালেন কেটি

ফিফা উদ্বোধনী

ফিফা উদ্বোধনীতে বাংলাদেশের পরিচয় তুলে ধরলেন সঞ্জয়

Rolando

রোনালদোকে জড়িয়ে ধরে অঝোরে কাঁদলেন এই তরুণী, দেখুন ভিডিও

oliver-wc-referee

ইনজুরিতে রেফারি, যে সিদ্ধান্ত জানাল ফিফা

ব্রাজিল

ঝড়-বৃষ্টির আশঙ্কায় ব্রাজিল-মরক্কো ম্যাচ নিয়ে দুশ্চিন্তা

মেহেদী

তৃতীয় ওয়ানডেতে দলে নতুন মেহেদী হাসান, শেষ ওয়ানডেতে বড় পরিবর্তন

ব্রাহিম

ব্রাহিম দিয়াজ বিশ্বকাপে মরক্কোর হয়ে নতুন ইতিহাস গড়তে প্রস্তুত

বিশ্বকাপ

বিশ্বকাপে প্যারাগুয়েকে ৪-১ গোলে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র

চুরি

বিশ্বকাপ শুরুর আগে ইংল্যান্ড দলের ভ্যান থেকে বুট ও বল চুরি

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa