Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ
জাতীয় স্লাইডার

মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ

By জুমবাংলা নিউজ ডেস্কনভেম্বর 30, 20192 Mins Read

আনিসুল হক

Advertisement

জুমবাংলা ডেস্ক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রয়াত মেয়র আনিসুল হকের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী আজ ৩০ নভেম্বর (শনিবার)। ২০১৭ সালের এই দিনে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান আনিসুল হক। ডিএনসিসির মেয়র হিসেবে মাত্র দুই বছর দুই মাস ২৪ দিন দায়িত্ব পালন করেন তিনি।

মানুষের জন্যে কাজ করতে  ইচ্ছাটাই যে সবচেয়ে দরকারি তা প্রমাণ করেছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের সাবেক মেয়র আনিসুল হক। সুন্দর করে কথা বলা এই মানুষটি কাজ দিয়েও জয় করেছিলেন ঢাকাবাসীর মন।

প্রবল বাধার মুখেও অটল থেকে তেজগাঁওয়ের সাতরাস্তা সড়কটি অবৈধ দখলমুক্ত করতে পেরেছিলেন আনিসুল হক। প্রশস্ত মনোরম এই সড়কটি বলে দেয় কতটা দৃঢ়চেতা মানুষ ছিলেন তিনি। তবে তিনি প্রয়াত হওয়ার পর মাঝে মাঝেই সড়কটি চলে যায় আগের অবস্থায়।

আনিসুল হকের পরিকল্পনায় করা এই ইউটার্নগুলো যে কতটা কাজের তার প্রমাণ পাচ্ছেন এই সড়ক দিয়ে চলাচলকারী সাধারণ মানুষ। সাতরাস্তা থেকে আব্দুল্লাপুর পর্যন্ত এমন ১২ টি ইউটার্ন করার কথা ছিল। আক্ষেপের বিষয় তার মৃত্যুর পর এখন পর্যন্ত মাত্র তিনটির কাজ শেষ করা সম্ভব হয়েছে।

আনিসুল হক ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র হিসেবে শপথ নিয়েছিলেন ২০১৫ সালের ৬ মে। ২০১৭ সালের আগষ্টে গুরুতর অসুস্থ হয়ে লন্ডনের হাসপাতালে ভর্তি হওয়ার সাড়ে তিন মাসের মাথায় মারা যান। সব মিলিয়ে মেয়র হিসেবে কাজ করার সুযোগ পেয়েছিলেন মাত্র দুই বছর। এ সময়েই নগরবাসীর মধ্যে বসবাসের প্রায় অযোগ্য হয়ে পড়া রাজধানী নিয়ে বিরাট আশার সঞ্চার করেছিলেন।

যারা তার সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তারা জানেন জনগণের কাজে কতটা আন্তরিক ছিলেন আনিসুল হক। উত্তর সিটির ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেওয়ান আব্দুল মান্নান বলেন, আমরা তার সাথে কাজ করে অনেক আনন্দ পেয়েছি। তিনি টিমওয়ার্ক করতেন। কাজকে ভালোবাসতেন।

শুধু কি নগরীর মেয়র হিসেবে। আনিসুল হক যেখানে যে দায়িত্বই পেয়েছেন সেখানেই দেখিয়েছেন তার ক্যারিশমা। নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, যে ক্ষেত্রেই তিনি তার ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন সেখানেই তার অসাধারণ নেতুত্বের স্বাক্ষর পেয়েছি। আমরা তার কাছে কৃতজ্ঞ, তিনি যে দৃষ্টান্তগুলো রেখে গেছেন, বর্তমান মেয়ররা আদর্শ পেয়ে গেছেন। তারা এ দৃষ্টান্ত অনুসরণ করবেন, আরও এগিয়ে যাবেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশনে আনিসুল হকের উত্তরসূরি বর্তমান মেয়র আতিকুল ইসলাম বলেন, জনকল্যাণে তিনি যতগুলো প্রজেক্ট নিয়েছেন প্রত্যেকটিকে আমি গুরুত্ব দিয়েছি। আমি মনে করি আমাদের একজন সহকর্মী হিসেবে তিনি যে জনহিতকর কাজগুলো করে গেছেন সেটিকে আমরা মূল্যায়ন করে সেগুলোকে আমরা চালিয়ে যাব।

১৯৫২ সালে নোয়াখালীর কোম্পানীগঞ্জে জন্ম নেন আনিসুল হক। ২০১৭ সালের ৩০ নভেম্বর ৬৫ বছর বয়সে না ফেরার দেশে চলে যান। অল্প সময়ের কাজেই ঢাকাবাসী একজন ব্যতিক্রমী মেয়র হিসেবে আনিসুল হককে মনে রাখবে বহুদিন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

জুন 19, 2026
র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

জুন 19, 2026
হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

জুন 19, 2026
Latest News
শীর্ষ

‘শিক্ষাক্ষেত্রে যথাযথ গুরুত্ব দেওয়া হলে বাংলাদেশ বিশ্বে শীর্ষ অবস্থানে পৌঁছাতে পারে’

র‌্যাব

কেরানীগঞ্জে ভুয়া র‌্যাব পরিচয়ে ডাকাত দলের ৫ জন আটক

হয়রানি

পদ দেওয়ার আশ্বাসে মদের বারে ডেকে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতাদের বিরুদ্ধে

police

পুলিশের ইউনিফর্মে পরিবর্তন : শার্ট হবে গাঢ় নীল, প্যান্ট খাকি

পরিদর্শন

জাপানের ব্যবসায়ীদের নওগাঁর আমবাগান পরিদর্শন, রপ্তানিতে আগ্রহ প্রকাশ

Logo

সরকারি চাকরিজীবীদের একাধিক সুবিধা বাড়ল

পানিসম্পদমন্ত্রী

তিস্তা মহাপরিকল্পনা সারা দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ : পানিসম্পদমন্ত্রী

টুকু

যুবসমাজকে দুর্বল করতে মাদক প্রবেশ করানো হচ্ছে: টুকু

মুজিবুর

ন্যায়ভিত্তিক সমাজ গঠনে ইসলামী আদর্শের বিকল্প নেই: মুজিবুর রহমান

যুদ্ধবিমান

চীনের J-10CE যুদ্ধবিমান কেনার পরিকল্পনায় বাংলাদেশ, বাড়ছে আঞ্চলিক কৌশলগত আলোচনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa