
Advertisement
আজ সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে তিনি এ কথা জানান।
এসময় তিনি বলেন ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে জোটবদ্ধ হওয়ার বিষয়ে আওয়ামী লীগের পক্ষ থেকে প্রস্তাব আসেনি। প্রস্তাব এলে তখন সেভাবে সিদ্ধান্ত নেওয়া হবে।
জিএম কাদের বলেন, এই মুহূর্তে দেশে তিনটি বড় দল, যাদের সারাদেশে সংগঠন রয়েছে। এগুলো হচ্ছে আওয়ামী লীগ বিএনপি ও জাতীয় পার্টি। এই তিন দলের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় দল জাতীয় পার্টি। জনগণ তাই মনে করে।
আমরা সংসদে দুই নম্বর দল, এক নম্বর কোনো কারণে পিছিয়ে পড়লে দুই নম্বর সামনে চলে আসে।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু, সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভরায়, এসএম ফয়সল চিশতী, অ্যাড. রেজাউল ইসলাম ভূঁইয়া, যুগ্ম দপ্তর সম্পাদক এমএ রাজ্জাক খান প্রমুখ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



