Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home মেয়র হয়েই যা বললেন রেজাউল করিম চৌধুরী
জাতীয়

মেয়র হয়েই যা বললেন রেজাউল করিম চৌধুরী

By Shamim RezaJanuary 28, 20213 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে বিপুল ভোটে বেসরকারিভাবে বিজয় লাভ করেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। প্রতিশ্রুতি দিলেন নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের। ইশতেহারে চট্টগ্রামকে পর্যটন রাজধানী হিসেবে গড়ে তোলা, হোল্ডিং ট্যাক্স এবং চলমান উন্নয়ন প্রকল্পে সমন্বয়কের ভূমিকা পালনের অঙ্গীকার করেন তিনি। এছাড়া ১০০ দিনের অগ্রাধিকার কর্মসূচিতে যানজট সমস্যা থেকে উত্তরণ, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-নর্দমা, খাল-নদী দখলদার উচ্ছেদ ও বর্জ্য ব্যবস্থাপনার পাশাপাশি নগরীর সবচেয়ে বড় সংকট জলাবদ্ধতা নিরসনে চলমান মেগা প্রকল্পগুলো ঠিকমত বাস্তবায়নে সর্বোচ্চ মনোযোগ দেওয়ার কথাও বললেন রেজাউল।

আজ বৃহস্পতিবার (২৮ জানুয়ারি) সকালে বিজয়ী মেয়রকে অভিনন্দন জানাতে নগরীর বহদ্দারহাটের বহদ্দার বাড়িতে ভীড় জমান শুভাকাঙ্খী দলীয় নেতা-কর্মীরা। এ সময় তিনি সকলের কাছে চট্টগ্রামের উন্নয়নের লক্ষ্যে নির্বাচনী ইশতেহার বাস্তবায়নে সহযোগীতা চেয়ে বক্তব্য দেন।

রেজাউল করিম চৌধুরী বলেন, সব মতের মানুষের মতামত নিয়ে অতীতকে ফেলে নতুনের দিকে এগোতে চাই। সবার সাথে পরামর্শ করে সবার মেধাকে কাজে লাগাব। সেই পরামর্শ যদি মানুষের উপকারের হয়, টেকসই হয়, বাস্তবায়নযোগ্য হয় তাহলে সব কাজে লাগাব।

এর আগে বেসরকারিভাবে ৭৩৫টি কেন্দ্রের মধ্যে ৭৩৩টি কেন্দ্রের ফলাফল পাওয়া গেছে। এতে নৌকার প্রার্থী রেজাউল করিম চৌধুরী পেয়েছেন ৩ লাখ ৬৯ হাজার ২৪৮ ভোট। অপরদিকে বিএনপি প্রার্থী ধানের শীষের ডা. শাহাদাত পেয়েছেন ৫২ হাজার ৪৮৯ ভোট। দুটি কেন্দ্রের ফলাফলা স্থগিত করা হয়েছে। এদিকে, আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও কাউন্সিলর পদে কারা কারা বিজয়ী হয়েছেন তা বেসরকারিভাবে জানা গেছে। এ পর্যন্ত প্রাপ্ত ফলাফলে কাউন্সিলর পদে আওয়ামী লীগের চার বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন। এছাড়া ফলাফলে বাকি আসনে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থীরা জয় পেয়েছেন। তবে, নির্বাচনের আগে ৩১ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী তারেক সলেইমান মৃত্যুবরণ করায় এ ওয়ার্ডে নির্বাচন আগামী ২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে।

বুধবার (২৭ জানুয়ারি) সকাল ৮টা থেকে নগরীর ৭৩৫টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ শুরু হয়। প্রথমবার ইভিএমে ভোট দিয়ে সন্তোষ জানান ভোটাররা। তবে, বেশিরভাগ কেন্দ্রে শান্তিপূর্ণ ভোট হলেও নির্বাচনে উত্তাপ ছড়িয়েছে কাউন্সিলর প্রার্থীরা। ৪১টি ওয়ার্ডের ৬টি স্থানে সংঘর্ষের ঘটনা ঘটে। সবগুলো সংঘর্ষের ঘটনাই ঘটে তার সবক’টিই কাউন্সিলর প্রার্থীর সমর্থকদের মধ্যে। এসব ঘটনায় এক পথচারী নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩০ জন। দু’টি কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করা হয়েছে। গ্রেপ্তার হয়েছেন পাথরঘাটা ওয়ার্ডের বিএনপির সমর্থিত কাউন্সিলর প্রার্থী ইসমাইল বালি। সকালেই বিভিন্ন কেন্দ্র থেকে এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ করেন বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, শুধু আওয়ামী লীগের সাথে নয়, নির্বাচনে পুরো রাষ্ট্রযন্ত্রের বিরুদ্ধে ভোটে লড়ছেন তিনি। তবে নানা অভিযোগ করলেও শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার ঘোষণা দেন বিএনপির মেয়রপ্রার্থী। পরে চট্টগ্রামবাসীকে ভোটের অধিকার থেকে আওয়ামী লীগ বঞ্চিত করেছে বলে অভিযোগ করেন শাহাদাত হোসেন।

অন্যদিকে, ভোট সুষ্ঠু হওয়ার দাবি করে জয়ের ব্যাপারে আশাবাদী ছিলেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী রেজাউল করিম চৌধুরী। তিনি জানিয়েছিলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি প্রার্থী মিথ্যা অভিযোগ করছেন। উল্লেখ্য, চট্টগ্রাম সিটি নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগ, বিএনপিসহ সাতজন প্রার্থী।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

February 5, 2026
সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

February 5, 2026
শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

February 5, 2026
Latest News
বন্ধ

সরকারি চাকরি ও ভর্তি পরীক্ষার সব ফি বন্ধ করবে জামায়াত

সৌর বিস্ফোরণ

এ বছরের সবচেয়ে শক্তিশালী সৌর বিস্ফোরণ

শামা

নির্বাচনে কারচুপি না হলে তারেক রহমান হবেন প্রধানমন্ত্রী: শামা ওবায়েদ

জুবাইদা

‘করবো কাজ, গড়বো দেশ—সবার আগে বাংলাদেশ’: ডা. জুবাইদা রহমান

জুলাই

‘বিএনপি ক্ষমতায় এলে জুলাই যোদ্ধাদের সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে’

EC

নির্বাচনী দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জন্য ইসির সতর্কবার্তা

নাহিদ ইসলাম

নির্বাচন ঘিরে প্রতিবেশী দেশ ষড়যন্ত্র করছে : নাহিদ ইসলাম

ভোটকেন্দ্রে বিএনসিসি

ভোটকেন্দ্রে বিএনসিসি মোতায়েনের সিদ্ধান্ত বাতিল

রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় রাতে ঠান্ডার আমেজ বাড়তে পারে

ডা. জুবাইদা রহমান

এমন দেশ উপহার দিতে চাই যেখানে নেতার আগে জনতা: ডা. জুবাইদা রহমান

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.