
কলকাতা টেস্ট শেষে বিরাট কোহলির হাতে সিরিজের ট্রফি তুলে দেন সৌরভ। সেই ছবি পোস্ট করেন সোশ্যাল মিডিয়ায়। আর এটি নিয়েই কিনা ট্রল করে বসলেন তার নিজের মেয়ে! সৌরভের পোস্ট করা ছবির নিচে কমেন্ট করেন তার কন্যা সানা গাঙ্গুলী। বাবাকে কেন বিরক্ত দেখাচ্ছে জানতে চেয়ে সানার কমেন্ট ছিল, ‘ব্যাপারটা কী? তোমার কি কিছু পছন্দ হচ্ছে না?’
সুযোগ পেয়ে খোঁচা দিতে ছাড়েননি সৌরভ। লিখেছেন, হ্যাঁ, এটা তোমার দিনে দিনে অবাধ্য হয়ে ওঠার কারণে। তবে এই কমেন্টে চুপ ছিলেন না সানাও। দ্রুতই উত্তর দিলেন ‘তোমাকে দেখেই তো শিখছি।’ এরপর সৌরভ আর মন্তব্য না করলেও বাবা-মেয়ের এই ভালোবাসামাখা আলোচনায় মজা পেয়েছেন ভক্তরা। অল্প সময়েই সৌরভের মন্তব্যে লক্ষাধিক লাইক পড়ে। চলতে থাকে কমেন্টও।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



