
পরিদর্শনকালে তিনি মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম সরেজমিনে প্রত্যক্ষ করার পাশাপাশি কর্তব্যরত সেনাসদস্যদের সাথে মতবিনিময় করেন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
এসময় জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ৫৫ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার যশোর এরিয়া ছাড়াও সেনাসদরের ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাগণ এবং স্থানীয় অসামরিক প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
যশোর অঞ্চল পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান সাভার ও ঢাকায় মোতায়েনকৃত সেনাসদস্যদের কার্যক্রম পরিদর্শন ও প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।
উল্লেখ্য, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ‘ইন এইড টু দি সিভিল পাওয়ার’ এর আওতায় গতকাল (৩ জানুয়ারি) হতে অসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের জন্য দেশব্যাপী সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



