Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা মোনাকোর কাছে পরাজিত পিএসজি
খেলাধুলা ফুটবল

মোনাকোর কাছে পরাজিত পিএসজি

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 22, 20212 Mins Read

Advertisement

স্পোর্টস ডেস্ক: লিগ ওয়ানে ঘরের মাঠে পরাজয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন প্যারিস সেইন্ট-জার্মেই। দলের তরুণ তুর্কি কিলিয়ান এমবাপ্পের সাবেক ক্লাব মোনাকোর কাছে রোববার ২-০ গোলে পরাজিত হয়ে শিরোপা দৌঁড়ে পিছিয়ে পড়েছে পিএসজি। এর আগে লোরিয়েন্টকে ৪-১ গোলে উড়িয়ে দিয়ে টেবিলের শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে লিলি।

পার্ক ডি প্রিন্সেসে সোফিয়ানে ডিওপ ও গুইলারমো মারিপানের দুই গোলে মোনাকো তাদের জয়ের ধারা ১১ ম্যাচ পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। এই জয়ে তৃতীয় স্থানে থাকা পিএসজির সাথে তাদের পয়েন্টের ব্যবধান এখন মাত্র দুই। আর এর মাধ্যমেই চ্যাম্পিয়ন্স লিগে ফিরে আসার স্বপ্নও দেখতে শুরু করেছে দলটি। অন্যদিকে এই পরাজয়ে দ্বিতীয় স্থানে থাকা লিঁওর থেকে এক ও লিলির থেকে চার পয়েন্ট পিছিয়ে পড়েছে প্যারিসের জায়ান্টরা। সপ্তাহের মাঝামাঝিতে এমবাপ্পের হ্যাটট্রিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ১৬’র প্রথম লেগে বার্সেলোনাকে ৪-১ গোলে উড়িয়ে দিয়েছিল পিএসজি। কিন্তু তাদের সেই পারফরমেন্সের ধারেকাছেও কালকের ম্যাচে কেউ খেলতে পারেননি। বার্সেলোনা ম্যাচের থেকে শুধুমাত্র মার্কো ভেরাত্তিকে বদলী বেঞ্চে বসিয়ে মূল একাদশ সাজিয়েছিলেন পিএসজি কোচ মরিসিও পোচেত্তিনো। ম্যাচ শেষে পোচেত্তিনো বলেছেন, ‘জয়ের জন্য এই পর্যায়ে যে ধরনের পারফরমেন্সের প্রয়োজন ছিল তা আমরা দেখাতে পারিনি। কোচ হিসেবে এই দায় আমি নিচ্ছি। মৌসুমের এই পর্যায়ে এসে আমাদের আরো বেশী মনোযোগী হতে হবে, এটাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ। আমরা বিষয়টি নিয়ে আলোচনাও করেছি। কিন্তু সমস্যা হচ্ছে এক ম্যাচে ভাল করলে সেটার ধারাবাহিকতা আমরা ধরে রাখতে পারছি না।’

২০১৭ সালে এমবাপ্পের উপর ভর করে লিগ ওয়ানের শিরোপা জিতেছিল মোনাকো। তারপর এই প্রথমবারের মত লিগ ওয়ানের শিরোপা জয়ের স্বপ্ন থেকে ক্রমেই দুরে সড়ে যাচ্ছে পিএসজি। ঠিক পাঁচ বছর আগে মাত্র ১৭ বছর বয়সে এমবাপ্পে লিগ ওয়ানের প্রথম গোল করার কৃতিত্ব দেখিয়েছিলেন। তারপর থেকে তাকে আর পিছনে ফিরে তাকাতে হয়নি। মোনাকোর শক্তিশালী রক্ষনভাগ ভাঙ্গতে কাল অবশ্য বেশ সমস্যায় পড়েছিলেন এই ফরাসি বিশ^কাপ জয়ী তারকা। তার ব্রাজিলিয়ান সতীর্থ নেইমার ইনজুরির কারনে দলে ছিলেন না।

নভেম্বরে লিগের প্রথম ম্যাচে নিজেদের মাঠে পিএসজিকে পরাজিত করেছিল মোনাকো। কাল ম্যাচের ৬ মিনিটে কেভিন ভোল্যান্ডের ক্রস থেকে ডিওপ সফরকারীদের এগিয়ে দেন। প্রথমার্ধে পিএসজি মোনাকোর জালে বল পাঠাতে বারবার ব্যর্থ হয়েছেন। বিরতির পরেও এই ব্যর্থতা অব্যাহত ছিল। সেই সুযোগে ৫১ মিনিটে চিলিয়ান ডিফেন্ডার মারিপান ঠান্ডা মাথায় বল জালে জড়ালে ব্যবধান দ্বিগুন হবার পাশাপাশি মোনাকোর জয় নিশ্চিত হয়। ২০২১ সালে এটি মারিপানের পঞ্চম গোল।

২০১৭ সালে মোনাকো থেকে পিএসজিতে যোগ দেবার পর সাবেক ক্লাবের বিপক্ষে আগের সাতটি ম্যাচে সাত গোল করেছেন এমবাপ্পে। কিন্তু কাল আর সফল হতে পারেননি। ২০১১/১২ সালে ন্যান্সির পর এই প্রথম লিগ ওয়ানের এক মৌসুমে পিএসজিকে দুইবার পরাজিত করার কৃতিত্ব দেখালো মোনাকো। মার্শেই ও লিঁওর পর তৃতীয় দল হিসেবে এই মৌসুমে পার্ক ডি প্রিন্সেসে তারা পিএসজিকে পরাস্ত করলো। সূত্র: বাসস

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

জুন 10, 2026
পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

জুন 10, 2026
ফিরছেন

পুরোনো ঠিকানায় ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’, বিদায় জানাল বেনফিকা

জুন 10, 2026
Latest News
বড় ব্যবধানে জয়

বদলি নেমেই পেনাল্টি থেকে গোল মেসির, বড় ব্যবধানে জয় আর্জেন্টিনার

পারফরম্যান্সে

শাকিরাকে দিয়ে শুরু, লিসার পারফরম্যান্সে শেষ উদ্বোধনী অনুষ্ঠান

ফিরছেন

পুরোনো ঠিকানায় ফিরছেন ‘দ্য স্পেশাল ওয়ান’, বিদায় জানাল বেনফিকা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা

সকালে মাঠে নামছে আর্জেন্টিনা, খেলা দেখবেন যেভাবে

ফুটবলার ঋতুপর্ণা

ফুটবলার ঋতুপর্ণার গৃহ নির্মাণে আর্থিক অনুদান দিলেন প্রধানমন্ত্রী

সির সির গান

আবারও বিশ্বকাপের গানে নোরা ফাতেহি, ‘সির সির’-এ তোলপাড় নেটদুনিয়া

মোসাদ্দেক

মাঠে ফিরেই ম্যাচসেরা, যা বললেন মোসাদ্দেক

সঞ্জয়-নোরা

বিশ্বকাপ নিয়ে সঞ্জয়-নোরার গান প্রকাশ্যে

বাংলাদেশ

তিন ফিফটিতে তিনশ ছুঁইছুঁই সংগ্রহ বাংলাদেশের

ব্যাটিংয়ে

টস জিতল অস্ট্রেলিয়া, ব্যাটিংয়ে নামছে বাংলাদেশ

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa