
চোট-জর্জর গত মৌসুমে একদমই ভালো করতে পারেনি ইউনাইটেড। অষ্টম হয়ে শেষ করে তারা প্রিমিয়ার লিগ। সর্বোচ্চ লড়াইয়ের জন্য এবার তাই দলের গভীরতা বাড়ানোর ইচ্ছার কথা শুক্রবার বলেন কোচ এরিক টেন হাগ। বলেন, গত মৌসুমে চোটে ভোগার কথাও। এক দিন পরই আবার চোট থাবা দিল দলটিতে।
প্রথমার্ধেই হয়লুন ও ইয়োরোকে তুলে নিতে বাধ্য হন টেন হাগ। দশম মিনিটে দলকে এগিয়ে নেওয়া গোলটি করার কয়েক মিনিট পরই পেশিতে টান লাগে হয়লুনের। ইউরোর পর প্রথম খেলতে নামা ডেনমার্কের ফরোয়ার্ড তাই বেশিক্ষণ থাকতে পারেননি মাঠে। প্রথমার্ধের মাঝমাঝি সময়ে চোট পান ১৮ বছর বয়সী ইয়োরো। লিল থেকে ১০ দিন আগে ইংলিশ ক্লাবটিতে যোগ দেওয়া এই ফরাসি ডিফেন্ডারকে খুঁড়িয়ে মাঠ ছাড়তে দেখা যায়।
আর্সেনালের বিপক্ষে এই ম্যাচে খেলতে পারেননি ইউনাইটেডের আরেক সেন্টার-ব্যাক ভিক্টর লিন্ডেলফ। গত সপ্তাহে রেঞ্জার্সের বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে চোট পান তিনি। হয়লুন মাঠ ছাড়ার মিনিট দশেক পরই আর্সেনালকে সমতায় ফেরান ব্রাজিলের গাব্রিয়েল জেসুস। শেষদিকে তাদের জয়সূচক গোলটি করেন দলটির আরেক ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গাব্রিয়েল মার্তিনেল্লি।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



