Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home খেলাধুলা ম্যাচ জয়ের ব্যাপারে ব্যাটিং শেষে যা বললেন মোসাদ্দেক
খেলাধুলা

ম্যাচ জয়ের ব্যাপারে ব্যাটিং শেষে যা বললেন মোসাদ্দেক

By Shamim RezaJun 24, 2019, 1:50 PM Asia/Dhaka3 Mins Read

Advertisement
সাউদাম্পটনের এই পিচ ততটা ব্যাটিং সহায়ক নয়। ব্যাটে বল আসে দেরিতে। এই মাঠেই একই প্রতিপক্ষের বিপক্ষে ভারত ৮ উইকেটে মাত্র ২২৪ রান করতে পেরেছিল। ম্যাচটি তারা জিতেছেও। আজ (সোমবার) এই আফগানদের বিপক্ষে ৭ উইকেটে ২৬২ রানের পুঁজি গড়েছে বাংলাদেশ । উইকেট যেমন, তাতে এই রানটাকে মোটামুটি ভালো সংগ্রহই বলা যায়।

ইনিংস বিরতিতে মোসাদ্দেক বলেন এই উইকেটে ব্যাট করা খুব কঠিন ছিল, তাই আমি মনে করি আমাদের ব্যাটসম্যানেরা ভাল করেছে। ২৬২ রানে খুব ভাল স্কোর। সাকিব এবং মুশফিক দুর্দান্ত ব্যাট করেছে পিচকে কাজে লাগিয়ে। আমি মাঠে নেমে সব বলে হিট করতে চেয়েছিলাম সৌভাগ্যবশত কিছু বাউন্ডারি পেয়েছি। এই পিচে শর্ট খেলা খুব কঠিন, আশা করি আমরা জয় পাবো।

টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছিল বাংলাদেশ। ইনিংসের ৪ ওভার পেরোতেই আউট লিটন দাস। দলের রান তখন মাত্র ২৩। যদিও ক্যাচটা বিতর্কিত ছিল।

বলটা মনে হচ্ছিল, মাটিতে লেগেছে। টিভি আম্পায়ার আলিম দার কয়েকবার রিপ্লে টেনে টেনে দেখলেন। কিন্তু শেষ পর্যন্ত আউটের সিদ্ধান্তই দিলেন। মুজিব উর রহমানের শিকার হয়ে সাজঘরে ফেরেন লিটন।

শর্ট কভারে হাসমতউল্লাহ শহীদি ক্যাচটা নেয়ার পরও লিটন ক্রিজে দাঁড়িয়ে ছিলেন। আলিম দারও নিশ্চিত হতে পারছিলেন না ক্যাচটা আসলে মাটিতে লেগেছে কিনা। একবার মনে হচ্ছিল, বলের নিচে আঙুল আছে। আরেক দিক থেকে মনে হচ্ছিল, মাটিতে বলের ছোঁয়া লেগেছে। ভাগ্যটা লিটনের বিপক্ষেই গেছে।

অথচ লিটনের শুরুটা হয়েছিল বেশ ভালোই। মূলত ওপেনিং জুটিতে তিনিই ভালো খেলছিলেন। ১৭ বলে ২ বাউন্ডারিতে ডানহাতি এই ব্যাটসম্যান করেন ১৬ রান। ২৩ রানে প্রথম উইকেট হারানোর পর ৬১ বলে ৫১ রানের জুটি তামিম ইকবাল আর সাকিব আল হাসানের।

১ উইকেটে ৭৪ রানে পৌঁছে যাওয়া টাইগাররা ১৫তম ওভারের শেষ বলে এসে তামিমকে হারিয়ে বসে। মোহাম্মদ নবীর বলটি ব্যাকফুটে খেলতে গিয়ে বোল্ড হন টাইগার ওপেনার, ৫৩ বলে ৪ বাউন্ডারিতে তামিম করেন ৩৬ রান।

পরের ওভারে রশিদ খানের এলবিডব্লিউয়ের আবেদনে আবারও আঙুল তুলে দিয়েছিলেন আম্পায়ার। এবার সাকিব রিভিউ নিয়ে জিতে যান। বল দেখা যায় স্ট্যাম্পের উপর দিয়ে চলে যেত।

তৃতীয় উইকেটে ৬১ রানের আরেকটি গুরুত্বপূর্ণ জুটি গড়েন সাকিব-মুশফিক। সাকিব একবার রিভিউ নিয়ে বেঁচে গেলেও ৩০তম ওভারে এসে বাঁচতে পারেননি। মুজিব উর রহমানের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন তিনি। ৬৯ বলে গড়া সাকিবের ৫১ রানের ধৈর্য্যশীল ইনিংসটিতে ছিল মাত্র একটি বাউন্ডারির মার।

মুজিবের পরের ওভারে আবারও ঝলক। এবার তিনি ফিরিয়ে দেন ওপেনিং থেকে মিডল অর্ডারে আসা সৌম্য সরকারকে। এলবিডব্লিউ হওয়ার আগে সৌম্য করতে পারেন মাত্র ৩ রান। ১৫১ রানে ৪ উইকেট হারিয়ে তখন ফের বিপদে বাংলাদেশ।

এরই মধ্যে পায়ের কাফে টান পড়ে নতুন ব্যাটসম্যান মাহমুদউল্লাহর। তিনি তখন মাত্র ৩ রানে। টাইগার সমর্থকরা ভীষণ দুশ্চিন্তায় পড়ে গিয়েছিলেন। তবে মাহমুদউল্লাহ ওই ব্যথা নিয়েই ব্যাটিং চালিয়ে গেছেন।

পঞ্চম উইকেটে মুশফিক আর মাহমুদউল্লাহ যোগ করেন ৫৬ রান। ৩৮ বলে ২ বাউন্ডারিতে ২৭ রান করে মাহমুদউল্লাহ গুলবাদিন নাইবের শিকার হন।

এমন উত্থান পতনের মধ্যে একটা প্রান্ত ধরে দলকে টেনে নিয়ে গেছেন মুশফিক। ষষ্ঠ উইকেটে মোসাদ্দেক হোসেনকে নিয়ে ৩৩ বলে ৪৪ রানের জুটি তার। সেঞ্চুরির সম্ভাবনা ছিল। কিন্তু ইনিংসের ৪৯তম ওভারে এসে দৌলত জাদরানের বলে মারতে গিয়ে ক্যাচ হয়ে যান মুশফিক। ৮৭ বলে ৪ বাউন্ডারি আর ১ ছক্কায় তখন তিনি ৮৩ রানে।

মোসাদ্দেক শেষের কাজটা করে দিয়েছেন। ২৪ বলে ৪ বাউন্ডারিতে ৩৫ রানের ঝড়ো ইনিংস খেলে একদম শেষ বলে আউট হয়েছেন ডানহাতি এই ব্যাটসম্যান।

আফগানিস্তানের পক্ষে মুজিব উর রহমান ৩টি আর গুলবাদিন নাইব নিয়েছেন ২টি উইকেট।

FacebookXLinkedInMessengerWhatsAppCopyEmailTelegram
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

May 24, 2026, 8:40 PM Asia/Dhaka
ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

May 24, 2026, 7:45 PM Asia/Dhaka
কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

May 24, 2026, 3:58 PM Asia/Dhaka
Latest News
রাজস্থান

আর্চারের অলরাউন্ড নৈপুণ্যে মুম্বাইকে হারিয়ে প্লে-অফে রাজস্থান রয়্যালস

ফিফা

ফুটবল বিশ্বকাপ ২০২6 ঘিরে নতুন চমক ফিফা ফ্যান আইডি

কোহলি

কোহলির নতুন বিশ্বরেকর্ড

পরীক্ষামূলকভাবে

থমাস ডুলিকে ‘পরীক্ষামূলকভাবে’ এনেছে বাফুফে, জানালেন ক্রীড়া প্রতিমন্ত্রী

প্রস্তুতি

যুক্তরাষ্ট্র নয়, মেক্সিকোতেই বিশ্বকাপ প্রস্তুতি ক্যাম্প করছে ইরান

চ্যাম্পিয়ন্স লিগ

বার্সেলোনা নারী দলের চ্যাম্পিয়ন্স লিগ জয়, লিওঁকে ৪–০ গোলে হার

মার্টিনেজ

বিশ্বকাপের আগে আর্জেন্টিনাকে দুঃসংবাদ দিলেন মার্টিনেজ

Naymar

নেইমারের বিশ্বকাপ ভাগ্য সুতোয় ঝুলছে, অপেক্ষায় পেদ্রো

বিশ্বকাপের থিম সং

বিশ্বকাপের থিম সং নিয়ে তোপের মুখে ফিফা, ক্ষুব্ধ ফুটবল ভক্তরা

মোহাম্মদ আশরাফুল

তৃতীয় সন্তানের বাবা হলেন মোহাম্মদ আশরাফুল

 

Zoom Bangla News

Zoom Bangla News is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—Zoom Bangla News delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

TelegramXWhatsApp