
প্রথম লেগে বুরুশিয়া ডর্টমুন্ডের মাঠে ২-১ গোলে হারলেও ঘরের মাঠে আর ভুল করেনি পিএসজি। ২-০ গোলের বড় জয়ে ব্যবধানটা ৩-১ করে শেষ চারের টিকিট নিশ্চিত করে টমাস টুখেলের শিষ্যরা। আর দলকে পরের রাউন্ডে নিতে দারুণ ভূমিকা রাখেন ব্রাজিলের প্রাণভোমরা নেইমার। ম্যাচ শেষে তাই আবেগটা ধরে রাখতে পারেননি নেইমার।
ইনজুরির কারণে পিএসজির হয়ে সেভাবে মাঠে নামা হয় না নেইমারের। মাঝে মধ্যেই গুরুত্বপূর্ণ খেলা মিস করতে হয় তাকে। যার ফলে পিএসজির সমর্থকরা তাকে দুয়োও দেয়। কিন্তু বহুদিন পর পিএসজিকে চ্যাম্পিয়ন্স লিগের শেষ আটে তুলে তিনিই সবার মধ্য মনি। ভক্তদের দুয়ো ধ্বনি শুনতে শুনতে অভ্যাস করে ফেলা নেইমার প্রতিদান দিলেন চোখের জল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



