Close Menu
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
iNews
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
iNews
Home ম্যাজিস্ট্রেট দেখে কমে গেল তরমুজ ও লেবুর দাম
বিভাগীয় সংবাদ

ম্যাজিস্ট্রেট দেখে কমে গেল তরমুজ ও লেবুর দাম

By জুমবাংলা নিউজ ডেস্কMarch 16, 20242 Mins Read
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাজবাড়ীর গোয়ালন্দ বাজারের ফল, কাঁচামাল ও নিত্যপণ্যের দোকানগুলোতে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার (১৫ মার্চ) দুপুর ১২টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র এ অভিযান পরিচালনা করেন।

ম্যাজিস্ট্রেট দেখে কমে গেল তরমুজ ও লেবুর দাম

অভিযানের সময় দেখা গেলো, এই বাজারে গত কয়েকদিন ধরে তরমুজসহ নিত্যপণ্য চড়া দামে বিক্রি করলেও ম্যাজিস্ট্রেটকে দেখে কেজিতে ২০-৩০ টাকা কমিয়ে দিয়েছেন ব্যবসায়ীরা। এর মধ্যে শুক্রবার সকাল থেকে ৮০ টাকা কেজি দরে বিক্রি করা তরমুজ দুপুরে ৫০ টাকায় বিক্রি করেছেন তারা। এমনকি ৮০ টাকা কেজির সবজি ৬০ টাকায় বিক্রি করেছেন। ৫০ টাকা হালির লেবু ৩০ টাকায় বিক্রি করেছেন। অনেক ব্যবসায়ী আবার ম্যাজিস্ট্রেটকে দেখে দোকানের সামনে কাপড় ঢেকে সরে গেছেন।

সরেজমিনে দেখা গেছে, তরমুজ বিক্রেতাদের কেনার রসিদ যাচাই-বাছাই করেছেন ম্যাজিস্ট্রেট। পাশাপাশি বিভিন্ন মুদি দোকানে পণ্যের মূল্য তালিকা টানানোসহ ব্যবসায়ীদের সতর্ক করেছেন। একজন ফল বিক্রেতা ক্রয়ের রসিদ দেখাতে না পারায় এবং বেশি দামে বিক্রি করায় তাকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গত কয়েকদিন ধরে তরমুজ ও নিত্যপণ্য বেশি দামে বিক্রি করায় এ অভিযান চালানো হয়।

গোয়ালন্দ বাজারে কেনাকাটা করতে আসা মনির হোসেন বলেন, বুধবার যে তরমুজ ৪৫০ টাকায় কিনেছি, আজ সেই তরমুজ ম্যাজিস্ট্রেটের সামনে ২৫০ টাকায় বিক্রি করেছেন ব্যবসায়ী। পাশাপাশি বাজারের সব নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে বিক্রি করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন অভিযান চালানোর দাবি জানাচ্ছি। যাতে বাজার নিয়ন্ত্রণে থাকে।

গোয়ালন্দ পৌরসভার বাসিন্দা মো. হাবিবুর রহমান বলেন, শুক্রবার সকালে যে তরমুজ আমার কাছে ৩৫০ টাকা চেয়েছিল, সেটি ভ্রাম্যমাণ আদালত চলাকালে ২২০ টাকায় কিনেছি।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জ্যোতি বিকাশ চন্দ্র বলেন, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম যাতে ব্যবসায়ীরা বাড়াতে না পারে, সেজন্য অভিযান চালানো হচ্ছে। প্রতিটি দোকানে পণ্যের মূল্য তালিকা টানাতে হবে, যেন ক্রেতারা কোনও রকম প্রতারিত না হন। এই অভিযান চলবে।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
কমে গেল তরমুজ দাম, দেখে প্রভা বিভাগীয় ম্যাজিস্ট্রেট লেবুর সংবাদ
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

January 31, 2026
Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

January 31, 2026
বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

January 31, 2026
Latest News
Probashi

স্বামীকে ভিডিও কলে রেখে প্রবাসীর স্ত্রীর আত্মহত্যা

Kaliganj-Gazipur-Rana sarkar-2

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা রানাকে নিয়ে অপপ্রচার

বালিশ মিষ্টি

নেত্রকোণার ঐতিহ্যবাহী ‘বালিশ মিষ্টি’ পেলো দেশের ৫৮তম জিআই স্বীকৃতি

অসহায় প্রবাসী

বিদেশে ঘাম ঝরিয়ে কেনা বাড়ি, আশুলিয়ায় পানি ও বিদ্যুৎবিহীন অসহায় প্রবাসী

‘বিদ্রোহী’ প্রার্থীর পক্ষে প্রচারণা: স্বেচ্ছাসেবক দলের ৯ নেতাকে শোকজ, বহিষ্কার ১

ডেপুটি জেলার

জামিন ছাড়াই হত্যা মামলার তিন আসামির মুক্তি, ডেপুটি জেলার বরখাস্ত

এমপি প্রার্থী আশা

আমাকে ভোট দিন, জয়ী হলে সবার বিয়ের ব্যবস্থা করব : এমপি প্রার্থী আশা

মানিকগঞ্জ-১ আসনে বিএনপি-জামায়াত প্রার্থীর প্রকাশ্য আচরণবিধি লঙ্ঘন!

APP Lutfor Rahman

এপিপির বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ!

Bhola

হাত পাখার নারী কর্মীদের ওপর জামায়াত কর্মীদের হামলার অভিযোগ

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.