Advertisement
স্পোর্টস ডেস্ক : ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের দ্বিতীয় ম্যাচেই হোঁচট খেল ম্যানচেস্টার ইউনাইটেড। উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মাঠে দ্বিতীয়ার্ধে এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউর।

কিন্তু পেনাল্টি পাওয়ার সুযোগটি কাজে লাগাতে পারেননি ফরাসি তারকা পল পগবা। তার গোল মিসের খেসারত শেষ পর্যন্ত ম্যানইউকে দিতে হলো। খবর এএফপির।

দুর্বল প্রতিপক্ষের বিপক্ষে ড্র নিয়েই মাঠ ছাড়ল ইংলিশ লিগের অন্যতম সেরা ক্লাবটি। সোমবার রাতে ম্যানচেস্টার ইউনাইটেড-উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হয়। এর আগে নিজেদের প্রথম ম্যাচে চেলসিকে ৪-০ গোলে উড়িয়ে দেয় ম্যানইউ।

ম্যানইউর হয়ে একমাত্র গোলটি করেন অ্যান্থনি মার্শাল। আর স্বাগতিকদের হয়ে সমতাসূচক গোলটি করেন রুবেন নেভাস।

মলিনাক্স স্টেডিয়ামে ম্যাচের ২৭তম মিনিটেই এগিয়ে যায় ম্যানইউ। মার্কাস রাশফোর্ডের বাড়ানো বল ঠিকানায় পাঠান মার্শাল। সব প্রতিযোগিতা মিলে এটি ছিল তার ৫০তম গোল।

বিরতির পর ঘুরে দাঁড়ায় উলভারহ্যাম্পটন। ৫৫তম মিনিটে স্বাগতিকদের সমতায় ফেরান পর্তুগিজ মিডফিল্ডার রুবেন নেভেস।

এরপরও এগিয়ে যাওয়ার সুযোগ ছিল ম্যানইউর। ৬৭তম মিনিটে দলকে এগিয়ে নেওয়ার সুবর্ণ সুযোগ আসে পগবার সামনে। কিন্তু ফরাসি এই মিডফিল্ডারের শট মিস হলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় তাদের।

লিগে দুই ম্যাচে এক জয় ও এক ড্রয়ে ৪ পয়েন্ট নিয়ে চতুর্থ অবস্থানে আছে ম্যানচেস্টার ইউনাইটেড।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.