
তিনি বলেন, যত্রতত্র অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে এর কার্যক্ষমতা হ্রাস পেয়েছে। এভাবে অ্যান্টিবায়োটিক ব্যবহারের কারণে পরে সংশ্লিষ্টরা আর চিকিৎসা নিতে পারছে না, মৃত্যুর কোলে ঢলে পড়ছে। সরকার বিষয়টি সুবিবেচনায় রেখেছে, কিভাবে অ্যান্টিবায়োটিক এর যত্রতত্র ব্যবহার রোধ করা যায়।
প্রতিমন্ত্রী বলেন, ‘আমি আশাকরি এরকম একটা কঠোরতা জারি করা হবে, যাতে প্রেসক্রিপশন ছাড়া অ্যান্টিবায়োটিক কাউকে না দেয়। অনেক হাতুড়ে ডাক্তার আছে যাদের কাছ থেকে প্রেসক্রিপশন লিখে নিয়ে আসে। কথায় কথায় অ্যান্টিবায়োটিক খাচ্ছে, যার জন্য প্রযোজ্য নয় সেও খাচ্ছে। কিন্তু নিজেকে ক্ষতিগ্রস্ত করছে। আশাকরি অল্প কিছুদিনের মধ্যে নির্দেশনা দিতে পারবো।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



