জুমবাংরা ডেস্ক: সরকারের মন্ত্রিপরিষদের সদস্যরা বাসে করে পাড়ি দিয়েছেন পদ্মা সেতু। দুটি কোম্পানির ১৩টি বাস পদ্মা সেতু পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয়। পদ্মা সেতু দিয়ে যাতায়াতের ক্ষেত্রে মন্ত্রীদের জন্য দুটি বাস, তিনটি বাস প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টা ও সংসদ সদস্যদের জন্য, তিনটি বাস বিদেশি কূটনৈতিকদের জন্য, দুটি বাস সচিবদের জন্য এবং তিনটি বাস রাজনৈতিক নেতাদের জন্য ব্যবস্থা করা হয়।

এরমধ্যে গ্রিনলাইন পরিবহনের ১০টি ডাবল ডেকার এবং এনা পরিবহনের তিনটি এসি বাস আজ পদ্মা সেতু পার হওয়ার সুযোগ পায়।
মন্ত্রী-কূটনীতিকরা

Advertisement

শনিবার (২৫ জুন) দুপুরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম তার ভেরিফায়েড ফেসবুক একাউন্টে একটি ছবি পোস্ট করে জানান, টোল দিয়ে পদ্মা সেতু পার হচ্ছি। তিনি সঙ্গে টোলের মানি রিসিপ্টের একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় ২ হাজার টাকা টোল পরিশোধ করা হয়েছে বাসের জন্য।

এর আগে সুধী সমাবেশের অনুষ্ঠানে জানানো হয়, সেতু বিভাগের উদ্যোগে মন্ত্রিপরিষদের সদস্য, উপদেষ্টা, সংসদ সদস্য, সচিব, বিদেশি কূটনৈতিক, রাজনৈতিক নেতাদের মধ্য থেকে নির্বাচিতদের বাসে করে পদ্মা সেতু পার হয়ে জনসমাবেশে নিয়ে যাওয়া হবে।

গমনাগমের এই পর্ব দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে দুটি বাসে মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপমন্ত্রী ও উপদেষ্টারা এবং এরপর তিনটি বাসে বিদেশি কূটনৈতিকরা প্রধানমন্ত্রীর ফলক ও ম্যুরাল উদ্বোধনের স্থানে যায়। উদ্বোধন শেষে পুনরায় আবার সুধী সমাবেশের স্পটে নিয়ে আসে বাসগুলো। এরপর দ্বিতীয় ধাপে ১৩টি বাসে পদ্মা সেতু পাড়ি দিয়ে নিয়ে যাওয়া হয় জনসমাবেশ স্থলে।

নিজ হাতে যত টাকা টোল দিয়ে পদ্মা সেতু পার হলেন প্রধানমন্ত্রী

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.