Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় ‘যথাযথ নিয়ম না মানায়’ গণস্বাস্থ্যের কিট নিল না ওষুধ প্রশাসন
জাতীয়

‘যথাযথ নিয়ম না মানায়’ গণস্বাস্থ্যের কিট নিল না ওষুধ প্রশাসন

By Saiful IslamApril 26, 20202 Mins Read

‘যথাযথ নিয়ম না মানায়’ গণস্বাস্থ্যের কিট নিল না ওষুধ প্রশাসন

Advertisement
জুমবাংলা ডেস্ক : করোনা শনাক্তে গণস্বাস্থ্য কেন্দ্রের উৎপাদিত কিট সংগ্রহ করেনি ওষুধ প্রশাসন অধিদপ্তর। সরকারের কোনো কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করতে না পারলেও গণস্বাস্থ্যের কিটের নমুনা নিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন-সিডিসির প্রতিনিধিরা। এ বিষয়ে অধিদপ্তর বলছে, গণস্বাস্থ্যের উৎপাদিত কিট এখনও প্রাথমিক পর্যায়ে রয়েছে। যথাযথ প্রক্রিয়ায় গবেষণা সমাপ্ত না করে তারা এই কিট কাউকেই হস্তান্তর করতে পারে না।

সারা বিশ্বেই সংকট রয়েছে করোনা’র কিটের। আবার যাও বা আছে সেসব কিটে শতভাগ সঠিক ফলাফল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ-বিস্তর।

বিশ্বে করোনার দাপটের শুরু থেকেই কিট তৈরির চেষ্টা করে আসছে গণস্বাস্থ্যকেন্দ্র। শনিবার (২৫ এপ্রিল) সরকারের কাছে সেই কিট হস্তান্তরের ঘোষণা দেয় গণস্বাস্থ্য। তাদের দাবি, তারা শতাধিক ব্যক্তির নমুনা সংগ্রহ করে উদ্ভাবিত কিটে সঠিক ফল পেয়েছেন।

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী বলেন, ওষুধ প্রশাসনের তারা বলেছেন, তারা আজকে আসতে পারবেন না। মন্ত্রীকেও অনুরোধ করেছি, তবে কোনো উত্তর পাইনি। আর্মি প্যাথলোজি ল্যাবরোটরিতেও আমন্ত্রণ জানিয়েছিলাম। তবে অনুমতি পাননি বলে আসতে পারবেন না। বিএমআরসির চেয়ারম্যান ফোন করে জানিয়েছেন তিনি অসুস্থ।

কিন্তু আয়োজিত অনুষ্ঠানে সরকার তরফের কোনো সংস্থা বা ব্যক্তি কেউই উপস্থিত ছিলেন না। এ বিষয়ে যোগাযোগ করা হলে ওষুধ প্রশাসন অধিদপ্তরের মহাপরিচালক জানান, যথাযথ প্রক্রিয়া মেনে কাজ করছে না গণস্বাস্থ্য।

ওষুধ প্রশাসন অধিদপ্তর মহাপরিচালক মাহবুবুর রহমান বলেন, আমরা বলেছি যখন অ্যাপ্রুভ হবে তখন আপনারা বড় করে অনুষ্ঠান করবেন, করা যাবে কোনো সমস্যা নেই। কিন্তু এখন তো এটা স্বীকৃত কোনো কিট না যে আপনারা হস্তান্তর করবেন। এখন ট্রায়েল পর্যায়ে আছে। এটা কি এভাবে হস্তান্তর করা যায়? আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম, এটি করা সমীচীন হবে না। এটি করবেন না।

বিশেষজ্ঞরাও বলছেন, কিট বা এমন কোনো উপকরণ তৈরির পর তা ব্যবহারের আগে তৃতীয় কোনো পক্ষ বা থার্ড পার্টিকে দিয়ে পরীক্ষা করাতে হয়। বাংলাদেশে আইসিডিডিআরবি ও আইইডিসিআরসহ এমন ন’টি থার্ড পার্টি রয়েছে। এছাড়াও সরকারের তরফে বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিল বিএমআরসি, ন্যাশনাল রিসার্স এথিক্স কমিটি বা এনআরইসিসহ ওষুধ প্রশাসন অধিদপ্তর হয়ে অনুমোদিত হবার পরই তা জনসম্মুখে আনার বিধান রয়েছে।

বিএসএমএমইউ লিডার বিভাগ চেয়ারম্যান ডা. মামুন বলেন, উনি নাকি বিদেশ থেকে স্যাম্পল নিয়ে এসে পরীক্ষা করে দেখেছেন তার কিট কাজ করেছে। তিনি কার পারমিশনে এরকম হাইলি ইনফেকশন স্যাম্পল বাংলাদেশে ঢুকিয়েছে। তিনি দেশকে ঝুঁকির মধ্যে ফেলেছেন। সে কারণে তাকে আইনের আওতায় বিচার করার যায় কিনা সেটা দেখতে হবে।

সংশ্লিষ্টরা বলছেন, করোনার কিট তৈরি অবশ্যই ভালো উদ্যোগ। তবে সেটি করতে গিয়ে জনস্বাস্থ্য হুমকিতে ফেললে তা হিতে বিপরীত হবার শঙ্কাই বেশি।- সময় নিউজ

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

June 22, 2026
পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

June 22, 2026
Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

June 22, 2026

Latest News

Lake

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর স্ত্রীর সাথে লেক ভ্রমণে ডা. জুবাইদা

পদোন্নতি বঞ্চিত

পদোন্নতি বঞ্চিত অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের আবেদন যাচাইয়ে কমিটি

Shajid

শেওড়াপাড়ায় ইটের আঘাতে আহত সেই সাজিদ আর নেই

BAri

বিসিএসে ১০০ নম্বরের মৌখিক পরীক্ষা পদ্ধতি বহাল থাকবে: জনপ্রশাসন প্রতিমন্ত্রী

বজ্রসহ ঝড়

রাত ১টার মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে বজ্রসহ ঝড়ের শঙ্কা

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

ডিবি হেফাজতে এমপিপুত্র খায়রুল

Ad

অসহায় মানুষদের সেবা নিশ্চিতে ফি বাড়ছে আইনজীবীদের : আইনমন্ত্রী

ফৌজদারি বিচার

ফৌজদারি বিচার ব্যবস্থায় দণ্ড নির্ধারণে নতুন উদ্যোগ

Mamla

সুনামগঞ্জ ও কুমিল্লায় ৩ সহকারী প্রসিকিউটরের নিয়োগ বাতিল

নবীন নৌ কর্মকর্তারা

দেশের সুরক্ষায় সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত নবীন নৌ কর্মকর্তারা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa