জুমবাংলা ডেস্ক : সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার যমুনা নদীতে বরযাত্রীবোঝাই নৌকা ডুবে দুইজনের মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন অন্তত ছয় বরযাত্রী।

Advertisement
কাজিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদ হাসান সিদ্দিকী জানান, আমি শুনেছি জামালপুর জেলার সরিষাবাড়ি থেকে আসা বরযাত্রীবোঝাই একটি নৌকা বগুড়ার সারিয়াকান্দি এলাকায় যাচ্ছিল। নৌকাটি ছিন্নার চর এলাকায় পৌঁছালে যমুনার প্রবল স্রোতের কারণে ডুবে যায়। এতে আট বরযাত্রী নিখোঁজ হন। পরে দুইজনের মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। বাকিদের উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা অভিযান চালাচ্ছে।
কাজিপুরের যমুনা চরের নাটুয়ারপাড়া পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর এস. এম. মাসুদুর রহমান জানান, যমুনা চরের ঘটনাস্থলটি পার্শ্ববর্তী বগুড়া জেলার সারিয়াকান্দিতে। তারপরেও খবর পেয়ে উপ-পরিদর্শক রিপন আহম্মেদ সঙ্গীয় ফোর্স সেখানে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



