Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসার জন্য ভিএএফসি উদ্বোধন
জাতীয়

যমুনা ফিউচার পার্কে ভারতীয় ভিসার জন্য ভিএএফসি উদ্বোধন

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 27, 20232 Mins Read

ভারতীয় ভিসার জন্য ভিএএফসি উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের ৭৪তম প্রজাতন্ত্র দিবস উপলক্ষে বাংলাদেশে একটি ভারতীয় ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার (ভিএএফসি) উদ্বোধন করা হয়েছে। ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ঢাকার যমুনা ফিউচার পার্কে এই সেন্টার হবে।

ভারতীয় ভিসার জন্য ভিএএফসি উদ্বোধন

Advertisement

ঢাকার ভারতীয় হাইকমিশন জানায়, কেন্দ্রটি অনলাইনে ভিসা আবেদন ফর্ম পূরণ করার সুবিধা দেবে।

গতকাল বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) একটি অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা এই ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টারটি উদ্বোধন করেন।

ঢাকার ভারতীয় হাইকমিশন আরও জানায়, অনলাইন ভিসা আবেদন বাধ্যতামূলক হওয়ার পর থেকেই এই ধরনের একটি ভিসা অ্যাপ্লিকেশন ফ্যাসিলিটেশন সেন্টার স্থাপন করার জন্য অনুরোধ করা হয়েছে, যেখানে কম্পিউটার বা ইন্টারনেট সংযোগ সুবিধা নেই এমন আবেদনকারীরা তাদের পাসপোর্ট/নথিপত্র নিয়ে ভিএএফসি-তে আসতে পারবেন।  অনলাইন ভিসার সুবিধা গ্রহণপূর্বক আবেদনপত্র পূরণ করে সেটা প্রিন্ট করাতে পারবেন। এখন পর্যন্ত  যে সব সাধারণ জনগণ নিজে নিজে ভিসা আবেদন ফর্ম পূরণ করতে পারেন না, তারা এজেন্টের দ্বারস্থ হয়ে অনেক খরচ করে ভিসা আবেদনপত্র প্রস্তুত করতেন। ভিএএফসি-তে ফর্ম পূরণ করার সুবিধা আবেদন প্রতি নামমাত্র ২০০ টাকা পরিষেবা ফি নিয়ে দেওয়া হবে। এটি হবে আইভ্যাক প্রদত্ত একটি ঐচ্ছিক মূল্য সংযোজিত পরিষেবা। চাহিদার উপর নির্ভর করে বাংলাদেশের অন্যান্য আইভ্যাকসমূহেও এই সুবিধা চালু করা হবে।

ভিএএফসি-টি জেএফপির আইভ্যাকের কাছেই অবস্থিত, তাই ভিসা আবেদনকারীরা সহজেই ভিএএফসি-তে ভিসা আবেদন প্রস্তুত করতে পারবেন। তারপরে আইভ্যাকে গিয়ে পূর্ণাঙ্গ ভিসা আবেদনপত্র ও নথি জমা দিতে পারবেন, যাতে সময় ও শ্রম উভয়ই বাঁচবে৷ অনলাইনে ফর্ম পূরণে চ্যালেঞ্জের সম্মুখীন হওয়া জনগোষ্ঠীর হাতে ডিজিটাল উপায়ে হাত রাখার একটি প্রয়াস হলো এই ভিএএফসি-টির উদ্বোধন।

বাংলাদেশে অবস্থিত ১৫টি ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র (আইভ্যাক) ২০০৫ সালের ডিসেম্বর থেকে বাংলাদেশের স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া কর্তৃক পরিচালিত হয়ে আসছে। যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক ঢাকা ২০১৮ সালের জুলাই থেকে কার্যক্রম শুরু করে, যা বিশ্বের বৃহত্তম ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র।

স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া হলো একটি ভারতীয় পাবলিক সেক্টর ব্যাঙ্ক, বিশ্বের ৩৫টি দেশে যার ২৫ হাজারেরও বেশি শাখা রয়েছে। এসবিআই-এর মোট গ্রাহক সংখ্যা ৪৬ কোটিরও বেশি এবং এর ব্যালেন্স শিটের পরিমাণ ৯০৫ বিলিয়ন মার্কিন ডলার। এসবিআই একটি ফরচুন ৫০০  প্রতিষ্ঠান এবং সম্পদের পরিমাণ হিসেবে এটি বিশ্বের শীর্ষ ৫০টি ব্যাঙ্কের মধ্যে রয়েছে। বাংলাদেশে আইভ্যাকসমূহ পরিচালনার পাশাপাশি এসবিআই ঢাকা, চট্টগ্রাম ও খুলনায় ৩টি শাখার মাধ্যমে বাংলাদেশের জনগণকে সেবা দিচ্ছে।

রাতের ঘুম উড়িয়ে দেবে উল্লুর এই ওয়েব সিরিজ, ভুলেও কারও সামনে দেখবেন না

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa