ঈদে ঘরে ফেরা মানুষের চাপে গত ছয় দিনে যমুনা সেতুতে ২ লাখ ৬২ হাজারেরও বেশি যানবাহন চলাচল করেছে। এই ছয়দিনে টোল আদায় হয়েছে ২০ কোটি টাকারও বেশি।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে সকালে যমুনা সেতু কর্তৃপক্ষের সূত্র থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বিষয়টি জানা গেছে।
গত ২২ মে থেকে ২৭ মে রাত ১২টা পর্যন্ত যমুনা সেতুতে যানবাহন চলাচল করেছে ২ লাখ ৬২ হাজার ৯০৮টি।
এর মধ্যে পূর্ব টোলপ্লাজায় (উত্তরবঙ্গগামী) ১ লাখ ৫৯ হাজার ২৪৩টি ও পশ্চিম টোলপ্লাজায় (ঢাকামুখী লেন) ১ লাখ ৩ হাজার ৬৬৫টি যানবাহন চলাচল করেছে।
মোট টোল আদায় হয়েছে ২০ কোটি ৩৪ লাখ ৪৭ হাজার ১০০ টাকা।
পূর্ব টোলপ্লাজায় ১১ কোটি ৩০ লাখ ২৮ হাজার ৯০০ ও পশ্চিম টোলপ্লাজা আদায় হয়েছে ৯ কোটি ৪ লাখ ১৮ হাজার ২০০ টাকা।
সেতু কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, গত ২২ মে ৩৪ হাজার ৯৬৬টি যানবাহন চলাচল করেছে বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৪ লাখ ৩৩ হাজার ৪০০ টাকা।
২৩ মে ৩২ হাজার ৬৪৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ২ কোটি ৯৬ লাখ ৬৯ হাজার ৯০০ টাকা, ২৪ মে ৩৯ হাজার ৯১৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ৩ কোটি ২৫ লাখ ১৫ হাজার ৬৫০ টাকা, ২৫ মে ৫৩ হাজার ২৪৬টি যানবাহন চলেছে বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার ২০০ টাকা, ২৬ মে ৫৬ হাজার ২৩৯টি যানবাহনে টোল আদায় হয়েছে ৩ কোটি ৭৫ লাখ ৯৮ হাজার ৬০০ টাকা এবং ২৭ মে ৪৫ হাজার ৮৮৯ টি যানবাহন চলাচলের বিপরীতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৩৪ লাখ ৭১ হাজার ৩৫০ টাকা।
যমুনা সেতুর রক্ষণাবেক্ষণ ও পরিচালন শাখার নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এসব তথ্য নিশ্চিত করে বলেন, পবিত্র ঈদুল ফিতরে ঘরে ফেরা মানুষের চাপে সেতুর ওপর দিয়ে স্বাভাবিকের তুলনায় দুই থেকে চার গুণ যানবাহন চলাচল করেছে। ৬দিন ধরেই মহাসড়কে গাড়ীর চাপ ছিল। বুধবার বিকেল থেকেই মহাসড়ক ফাঁকা হতে থাকে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
তিনি বলেন অতিরিক্ত গাড়ীর চাপ সামলাতে টোল প্লাজায় নিয়মিত ১৪টি বুথের সঙ্গে অতিরিক্ত চারটি বুথ স্থাপন করা হয়েছিল।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



