নিজস্ব প্রতিবেদক: যশোর-৬ (কেশবপুর) আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেকের মরদেহ আজ সকালে ঢাকা থেকে হেলিকপ্টারে করে তাঁর নির্বাচনী এলাকায় নেওয়া হয়েছে। বেলা ১১টায় স্থানীয় পাবলিক ময়দানে তাঁর জানাযা অনুষ্ঠিত হবে।

Advertisement
সেখানে দলীয় নেতাকর্মীদের শ্রদ্ধা জানানোর পর লাশ নেয়া হবে যশোর জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে দলীয় নেতৃবৃন্দ মরহুমার প্রতি শেষ শ্রদ্ধা জ্ঞাপন করবেন। পরে লাশ ঢাকায় নিয়ে আসার পর পারিবারিক কবর স্থান বগুড়া অথবা বনানী কবরস্থানে দাফন করা হবে।

মঙ্গলবার সকাল ১১টায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন ইসমত আরা সাদেক। তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয় ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।

ইসমত আরা সাদেক যশোর-৬ নির্বাচনী এলাকা থেকে আওয়ামী লীগের প্রার্থী হয়ে দশম জাতীয় সংসদে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় তাঁকে প্রথমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের এবং পরে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছিল। তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও নৌকা প্রতীকে নির্বাচিত হন।

১৯৪২ সালের ১২ ডিসেম্বর বগুড়া জেলার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্ম ইসমত আরা সাদেকের। বগুড়ার সাতানী জমিদারবাড়ির মরহুম মাহবুবুর রহমান চৌধুরী ও মরহুমা সায়েরা খাতুনের একমাত্র কন্যা ইসমত আরা ১৯৫৬ সালে বগুড়া ভিএম গার্লস স্কুল থেকে এসএসসি এবং ১৯৫৮ সালে ঢাকার হলিক্রস কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ১৯৬০ সালে স্নাতক ডিগ্রি লাভ করেন ঢাকার ইডেন কলেজ থেকে।

ইসমত আরা সাদেকের স্বামী প্রয়াত এ এস এইচ কে সাদেক ছিলেন সাবেক শিক্ষামন্ত্রী, দুইবারের নির্বাচিত সংসদ সদস্য এবং আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য। এর আগে তিনি সচিব ছিলেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.