Advertisement
জুমবাংলা ডেস্ক : যশোরে হত্যাসহ ৫টি মামলার আসামি সাইফুল ইসলাম সাগর (৩৫) নামে এক যুবকে হাতুড়ি পেটা করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৭ অক্টোবর) সন্ধ্যায় সদর উপজেলার বালিয়া ভেকুটিয়া বাজার সংলগ্ন ব্রিজের ওপর তাকে মেরে আহত করা হয়।

পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে যশোর জেনারেল হাসপাতাল থেকে ঢাকায় রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক। ঢাকায় নেয়ার পথে রাত ১টার দিকে তার মৃত্যু হয়। নিহত সাগর বালিয়াডাঙ্গা গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে।

পুলিশ জানায়, সাইফুল ইসলাম সাগর আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। স্থানীয় সন্ত্রাসী এবং চাঁদাবাজ হিসেবে চিহ্নিত। ১০-১২ দিন আগে তিনি একটি অস্ত্র মামলায় জেল থেকে মুক্তি পান। সোমবার সন্ধ্যার দিকে বালিয়া ভেকুটিয়া ব্রিজের ওপর সাগরকে একা পেয়ে অতর্কিত হামলা করে দুর্বৃত্তরা।

এ সময় তাকে দুই পায়ে হাতুড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে গুরুতর জখম করা হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। ঢাকায় নেয়ার পথে তার মৃত্যু হয়।

কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক জানান, নিহত সাগর হত্যায় জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে। তবে এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

ওসি আরও জানান, নিহত সাগারের বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতির চেষ্টা ও মাদকসহ ৫টি মামলা রয়েছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Bhuiyan Md Tomal is a journalist at Zoom Bangla News, contributing to news writing and editorial support. He works to ensure accuracy, clarity, and consistency in published content for digital audiences. His approach reflects a commitment to responsible journalism and quality reporting.