Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত
জাতীয়

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

By জুমবাংলা নিউজ ডেস্কAugust 18, 20202 Mins Read

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের আরও ৪ কর্মকর্তা বরখাস্ত

Advertisement

জুমবাংলা ডেস্ক : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের ৩ কিশোর খুন ও ১৫ জন আহতের ঘটনায় গ্রেফতার হওয়া আরও চার কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।  রবিবার সমাজসেবা অধিদফতরের অফিস আদেশে তাদেরকে বরখাস্ত করা হয়।

বরখাস্তকৃতরা হলেন- কেন্দ্রের সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম, সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুক।

সোমবার সমাজসেবা অধিদফতরের ওয়েবসাইটে চার কর্মকর্তার বরখাস্তাদেশের চিঠি আপলোড করা হয়েছে। এর আগে ১৪ আগস্ট কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদকে সাময়িক বরখাস্ত করা হয়।

গত ১৩ আগস্ট যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কিশোর ‘বন্দীদের’ অমানসিক মারপিট করা হলে তিন কিশোর নিহত ও অন্তত ১৫ জন আহত হয়। এ ঘটনায় ১৪ আগস্ট রাতে নিহত কিশোর পারভেজ হাসান রাব্বির বাবা রোকা মিয়া যশোর কোতয়ালি থানায় হত্যা মামলা করেন। মামলায় যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের কর্তৃপক্ষকে আসামি করা হয়।

পুলিশ এ মামলায় কেন্দ্রের সহকারী পরিচালকসহ পাঁচ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করে। শনিবার তাদের আদালতে সোপর্দ করা হয়। শুনানি শেষে যশোরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহাদী হাসান কেন্দ্রের তত্ত্বাবধায়ক (সহকারী পরিচালক) আব্দুল্লা আল মাসুদ, সহকারী তত্ত্বাবধায়ক (প্রবেশন অফিসার) মাসুম বিল্লাহ, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলমকে পাঁচদিনের ও সাইকো সোস্যাল কাউন্সিলর মো. মুশফিকুর রহমান ও কারিগরি প্রশিক্ষক (ওয়েল্ডিং) ওমর ফারুকের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন। সোমবার মুশফিকুর রহমান এবং ওমর ফারুকের রিমান্ড শেষ হয়েছে। আজ (মঙ্গলবার) দুইজনকে আদালতে হাজির করা হবে বলে জানিয়েছেন তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান।

তদন্ত কর্মকর্তা রকিবুজ্জামান বলেন, আদালতে রবিবার সাতজন ও সোমবার একজনের শোন অ্যারেস্টের আবেদন করেছিলাম। শুনানি শেষে আদালত আবেদন মঞ্জুর করেছেন। এরপর ওই আটজনের রিমান্ড আবেদন করা হবে। আদালত রিমান্ড মঞ্জুর করলে তিন কিশোর খুনের মামলায় তাদের জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরও জানান, শিশু উন্নয়ন কেন্দ্রের দুই কর্মকর্তার রিমান্ডের মেয়াদ শেষ হচ্ছে সোমবার। মঙ্গলবার তাদের আদালতে হাজির করা হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

June 24, 2026
শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

June 24, 2026
মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

June 24, 2026

Latest News

মানব পাচার

মানব পাচারের নতুন ফাঁদ: কম্বোডিয়ার মৃত্যুকূপে বন্দি বাংলাদেশের তরুণরা

শ্রমমন্ত্রী

জুলাইয়ের মধ্যে মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে সুখবর আসবে : শ্রমমন্ত্রী

মালয়েশিয়ার শ্রমবাজার

মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে আসতে পারে সুখবর

ডিসি সারওয়ার

মাজারের টাকা নিয়ে ডিসি সারওয়ারের কল রেকর্ড ভাইরাল

bobby-hajjaj

জাপানের অভিজ্ঞতা কাজে লাগিয়ে প্রাথমিক শিক্ষায় সংস্কার আনা হবে : ববি হাজ্জাজ

মোটরসাইকেল চালক

সারাদেশে মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা

সঞ্চয়পত্র বিক্রি

সঞ্চয়পত্র বিক্রিতে নতুন নির্দেশনা

পেনশন

পেনশন নিয়ে বড় সুখবর

বৃষ্টি

উত্তরে বন্যার শঙ্কা, যেসব অঞ্চলে হতে পারে বৃষ্টি

স্বাস্থ্য কর্মকর্তা

হাসপাতালের বাথরুম পরিষ্কারের দায়িত্ব সাংবাদিকদের দিতে চান স্বাস্থ্য কর্মকর্তা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa