Advertisement

জুমবাংলা ডেস্ক : গাজীপু‌রের কা‌লিয়া‌কৈরে আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়কে উল্টে মা ও মে‌য়ের মৃত্যু।  এ ঘটনায় কেউ আহত হ‌য়ে‌ছে কি-না তা জানা যায়‌নি।

আজ (২৩ ফেব্রুয়া‌রি) সকাল ৭টার দি‌কে গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘ‌টে। ‌ মৃতরা হ‌লেন- উপ‌জেলার বোড‌মিল এলাকার ই‌দ্রিস আলীর স্ত্রী ফা‌তেমা বেগম (৩৫) ও তা‌দের মে‌য়ে আরবী (৯ মাস)।

সালনা হাইও‌য়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ম‌জিবুর রহমান জানান, কা‌লিয়া‌কৈর থে‌কে ছে‌ড়ে আসা আজ‌মেরী প‌রিবহ‌নের যাত্রীবাহী এক‌টি বাস ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এ সময় গাজীপুর-চন্দ্রা মহাসড়‌কের মৌচাক এলাকায় পৌঁছা‌লে বাস‌টি নিয়ন্ত্রণ হা‌রি‌য়ে সড়‌কে উল্টে যায়। এতে ওই বা‌সের যাত্রী ফা‌তেমা বেগম ও তার মে‌য়ে আরবী ঘটনাস্থ‌লেই মারা যায়।

খবর পে‌য়ে হাইও‌য়ে পু‌লিশ ঘটনাস্থ‌লে গি‌য়ে মর‌দেহ উদ্ধার ক‌রে থানায় নি‌য়ে যায়। তবে এ ব্যাপা‌রে আইনগত ব্যবস্থা নেওয়া হ‌চ্ছে বলেও জানান ওই কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.