
সাকিবের শাস্তির ব্যাপারে সিদ্ধান্ত নিতে ম্যাচ রেফারির রিপোর্টের জন্য অপেক্ষা করার কথা বলেছেন ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিসের (সিসিডিএম) চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। বিসিবির এই পরিচালক বলেছেন, ‘আবাহনী-মোহামেডান ম্যাচে অনেক কিছুই ঘটে থাকে। আজকে এমনই ঘটনা আমরা দেখলাম। যা ফেসবুক লাইভ, ইউটিউবের মাধ্যমে সবাই দেখেছে। সাকিবের ঘটনাটি দুর্ভাগ্যজনক। আমরা আশা করি এমন ঘটনা আর ঘটবে না।’
তিনি আরও বলেছেন, ‘আপনারা জানেন এটা আইসিসির স্বীকৃত ম্যাচ। এসব দেখার জন্য আমাদের প্যানেল আছে। এটা দেখে থাকেন বিসিবির আম্পায়ার ও ম্যাচ রেফারি। তাদের রিপোর্টের ভিত্তিতে সাকিবের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।’
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



