Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের সংখ্যা কমছে
জাতীয়

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনের সংখ্যা কমছে

By iNews DeskSeptember 30, 20193 Mins Read

5

Advertisement
জুমবাংলা ডেস্ক : বাংলাদেশিদের মার্কিন ভিসার আবেদন ধারাবাহিকভাবে কমছে। আবার ভিসা আবেদন মঞ্জুর না হওয়ার হারও বাংলাদেশিদের বেশি। মার্কিন পররাষ্ট্র দফতর থেকে প্রকাশিত তথ্যে বিষয়টি জানা গেছে।

মার্কিন পররাষ্ট্র দফতরের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০১৪ সালে ৩০ হাজার ৩৮৪ বাংলাদেশিকে ভিসা দেয়া হয়। সে বছর ভিসা না মঞ্জুরের হার ছিল ৫০ দশমিক ৮ শতাংশ। ২০১৫ সালে ভিসা কমিয়ে দেয় যুক্তরাষ্ট্র। ওই সালে ১৭ হাজার ৪২৩ বাংলাদেশিকে ভিসা দেয় এবং প্রত্যাখ্যানের হার ছিল ৫৯ দশমিক ৯৬ শতাংশ। ২০১৬ সালে ভিসা দেয়ার সংখ্যা আরও কমে ১৩ হাজার ২৯০ জনে দাঁড়ায়। সে বছর ৬২ দশমিক ৮২ শতাংশ বাংলাদেশি ভিসা না মঞ্জুর করে দেশটি। ২০১৭ সালে ১০ হাজার ৮৬২ বাংলাদেশিকে ভিসা দেয় যুক্তরাষ্ট্র। নামঞ্জুর করা হয় ৬০ দশমিক ৮৮ শতাংশ।

তবে ২০১৮ সালে এ চিত্র ঘুরে দাঁড়ায়। ২০১৮ সালে ১৯ হাজার ৪১৮ বাংলাদেশিকে ভিসা দেয় দেশটি। প্রত্যাখ্যানের হার ৪০ দশমিক ০৫ শতাংশে নেমে আসে।

মার্কিন পররাষ্ট্র দফতরের দেয়া এ হিসাব অনুযায়ী, ২০১৪ সালে প্রায় ৬১ হাজার ৭৫৬ বাংলাদেশি ভিসার অবেদন করে। ২০১৫ সালে ৪৩ হাজার ৫১৩, ২০১৬ সালে ৩৫ হাজার ৭৪৫, ২০১৭ সালে ২৭ হাজার ৭৬৫ এবং ২০১৮ সালে ৩২ হাজার ৩৯০ বাংলাদেশি মার্কিন ভিসার অবেদন করেন। ফলে ধারাবাহিকভাবে মার্কিন ভিসার আবেদন বাংলাদেশিদের কমছে।

অন্যদিকে ২০১৪ সালে প্রায় ৩১ হাজার ৩৭২, ২০১৫ সালে ২৬ হাজার ৯০, ২০১৬ সালে ২২ হাজার ৪৫৫, ২০১৭ সালে ১৬ হাজার ৯০৩ এবং ২০১৮ সালে ১২ হাজার ৯৭২ বাংলাদেশির ভিসা না মঞ্জুর করা হয়েছে।

মার্কিন দূতাবাস সূত্র জানায়, বাংলাদেশিদের ভিসা আবেদন মঞ্জুর না হওয়ার ক্ষেত্রে সবচেয়ে বেশি সমস্যা হলো অসম্পূর্ণ আবেদন। বেশিরভাগ ক্ষেত্রেই আবেদন অসম্পূর্ণ থাকে। থাকে প্রচুর ভুল, যা এমনিতেই বাতিল হয়ে যায়। এছাড়া ভুয়া নথিপত্রও আবেদনের সঙ্গে জমা দেন অনেকেই। এসব কারণে বেশি আবেদনকারীর ভিসা না মঞ্জুর করা হয়। ভিসা মঞ্জুর করার সম্পূর্ণ এখতিয়ার সংশ্লিষ্ট ভিসা কর্মকর্তার।

দূতাবাস কর্মকর্তারা জানান, আবেদনে ভিসা কর্মকর্তা যদি সন্তুষ্ট হন তবেই ভিসা মঞ্জুর হয়। বাংলাদেশে বেশিরভাগ ক্ষেত্রেই একজনের ভিসা আবেদন অন্যজন করেন, যা আবেদনপত্র পড়ে সহজেই বোঝা যায়।

মার্কিন পররাষ্ট্র দফতরের তথ্য অনুযায়ী, দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভিসা প্রত্যাখ্যানের হার সবচেয়ে বেশি আফগানিস্তানে। ২০১৮ সালে ভিসা আবেদনের দিক থেকে শতকরা হিসাবে সবচেয়ে কম প্রত্যাখ্যান করা হয়েছে ভারতীয় নাগরিকদের। ২০১৮ সালে ২৬ দশমিক ০৭ শতাংশ ভারতীয়ের ভিসা দেয়নি দেশটি। তবে ২০১৮ সালে মোট ৮ লাখ ৭২ হাজার ৩১৬ ভারতীয়ের ভিসা মঞ্জুর করেছে যুক্তরাষ্ট্র। এরপর রয়েছে শ্রীলংকা। মোট ৩৩ দশমিক ৬১ শতাংশ শ্রীলংকানদের ভিসা না মঞ্জুর করেছে মার্কিন কনসুলার বিভাগ। এছাড়া মালদ্বীপের প্রত্যাখ্যানের হার ৩৯ দশমিক ৮৮ শতাংশ, পাকিস্তান ৪৭ দশমিক ৮৯ শতাংশ, নেপাল ৫১ দশমিক ৫৩ শতাংশ, ভুটান ৫৯ দশমিক ৬৩ শতাংশ এবং আফগানিস্তানে ৭১ দশমিক ৩৯ শতাংশ।

এ বিষয়ে ঢাকার মার্কিন দূতাবাসের কর্মকর্তারা বলেন, বি ক্যাটাগরির ভিসা বেশ লম্বা সময়ের জন্য দেয়া হয়। ফলে যাদের এ ভিসা রয়েছে তারা কয়েক বছরের মধ্যে ভিসার আবেদন করেন না। এর একটি কারণ হতে পারে আবেদনকারী কমে যাওয়ার। তবে প্রতিটি ভিসা আবেদন আলাদাভাবে যাচাই করা হয়। কোনো ধরনের পক্ষপাত ছাড়া অভিজ্ঞ ভিসা কর্মকর্তারা তা যাচাই করেন। ফলে সংখ্যা বা পরিসংখ্যান দিয়ে তা বিচার করা যাবে না।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa