Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় যুগ্মসচিব পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি
জাতীয়

যুগ্মসচিব পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

By জুমবাংলা নিউজ ডেস্কJune 6, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : যুগ্মসচিব পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দিয়েছে সরকার। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

 যুগ্মসচিব পদমর্যাদার ১৬ কর্মকর্তাকে বদলি

Advertisement

প্রজ্ঞাপনে জানানো হয়েছে, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মুসাকে বাংলাদেশ স্থল বন্দর কর্তৃপক্ষের সদস্য, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে সংযুক্ত নাজমা শেখকে এনটিএমসি’র সদস্য, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মো. আহসান কবীরকে বিসিকের পরিচালক, বিআরডিবির পরিচালক মো. ইসমাঈল হোসেনকে ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের পরিচালক, জননিরাপত্তা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব আবু হেনা মোস্তাফা জামানকে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের পরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব বিপুল চন্দ্র বিশ্বাসকে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালকে হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এদিকে পৃথক আরেক প্রজ্ঞাপনে জাতীয় সংসদ সচিবালয়ে সংযুক্ত যুগ্মসচিব চৌধুরী মো. হামিদ আল মাহবুবকে জাতীয় চিত্রশালা এবং জাতীয় সংগীত ও নৃত্যুকলা কেন্দ্রের সম্প্রসারণ ও অসমাপ্ত কাজ সমাপ্তকরণ প্রকল্পের প্রকল্প পরিচালক এবং মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে সংযুক্ত ড. মো. মশিউর রহমানকে টিএসসি (২য় পর্যায়) শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে প্রেষণ নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া অন্য আরেক প্রজ্ঞাপনে স্বাস্থ্য সেবা বিভাগে সংযুক্ত যুগ্মসচিব ড. এ কে পারভেজ রহিমকে ডিএনএ ল্যাবরেটরি ব্যবস্থাপনা অধিপ্তরের মহাপরিচালক, এনটিআরসিএ’র সদস্য এ বি এম শওকত ইকবাল শাহীনকে আইএমইডির মহাপরিচালক এবং কৃষি মন্ত্রণালয়ের যুগ্মসচিব ফয়েজ আহাম্মদকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

তাছাড়া বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য মো. রেজাউল করিমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা, আইডিইএ শীর্ষক প্রকল্পের প্রকল্প পরিচালক মো. আলতাফ হোসেনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পিপিপি’র মহাপরিচালক ড. মো. জাহেদুল হাসানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়েছে। আর Enhanching digital goverment and economy শীর্ষ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. মুহাম্মদ মেহেদী হাসানকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের যুগ্মসচিব করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026
Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

July 30, 2026
রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

July 29, 2026

Latest News

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

বজ্রবৃষ্টির আভাস

রাত ১টার মধ্যে ৮ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আভাস

বিমানমন্ত্রী

প্রবাসী কার্ডধারীরা পাবেন যেসব সুবিধা, জানালেন বিমানমন্ত্রী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa